এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট : পশ্চিমবঙ্গে ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবেই ৷ এবং ধর্ম পরিবর্তন-ল্যান্ড জিহাদ ও লাভ জিহাদ আর করতে দেওয়া হবে না বলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু । আজ সোমবার কলকাতায় রিপাবলিক বাংলা সামিট-২০২৬ অনুষ্ঠানে নিজের বক্তব্যে নতুন সরকারের ১১০ দিনের কার্যকালে কি কি কাজ করেছে, তার তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সব শেষে তিনি ঘোষণা করেন, ‘আমার আগামী দিনের প্রথম কাজ হবে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড । ইতিমধ্যেই বিধানসভায় ডিক্লেয়ারেশন দিয়েছি । অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে । কমিটি তৈরি হয়েছে । এই কমিটি আগামী ৩ সেপ্টেম্বর প্রথম মিটিং করবে । আমাকে ওরা বলেছেন যে, যত দ্রুত সম্ভব রিপোর্ট দিয়ে দেবেন । যেদিন কমেটির রিপোর্ট আসবে, তারপরেই আমি বিধানসভায় বিল প্লেস করে দেবো । ইউসিসি হবে … হবে… হবে ৷”
মুখ্যমন্ত্রী আরও বলেছেন,’শুধু ইউসিসি নয়, পরিবর্তন যেভাবে করছেন এটাও করতে দেব না । যেভাবে লাভ জিহাদ করে আমার মা-বোনের ক্ষতি করছেন, এটাও করতে দেব না । যেভাবে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের জমি বিক্রি করতে বাধ্য করছেন, এটাও আমি করতে দেব না।’।
