• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বহাল তবিয়তে বসবাস, অবশেষে নেপাল পালাতে গিয়ে পাকড়াও আফগান যুবক ; গ্রেপ্তার তার এদেশীয় সহযোগী 

Eidin by Eidin
August 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বহাল তবিয়তে বসবাস, অবশেষে নেপাল পালাতে গিয়ে পাকড়াও আফগান যুবক ; গ্রেপ্তার তার এদেশীয় সহযোগী 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৪ আগস্ট : স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বানিয়ে ফেলেছিল ভারতীয় পরিচয়পত্র । বহাল তবিয়তে বসবাস করছিল আফগানিস্তানের যুবক ৷ রাজ্যে পালাবদলের পর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হতেই নেপালে পালানোর ছক কষেছিল ওই আফগানি ।  কিন্তু শেষ রক্ষা হল না । নেপাল যাওয়ার পথে শিলিগুড়ির পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে পৌঁছতেই পুলিশের হাতে ধরা পড়ে গেল যে । পুলিশ জানিয়েছে,ধৃত আফগান যুবকের নাম আবদুল্লা খান(২৬) । তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড,ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে তার ভারতীয় সহযোগীকেও । ধৃত আফগানির সহযোগীকে বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা শঙ্কর বনিক হিসাবে চিহ্নিত করেছে পুলিশ । 

জানা গেছে,দীর্ঘদিন ধরে হাওড়ার শিবপুর এলাকায় থাকছিল আবদুল্লা খান। সঙ্গে থাকতো শঙ্কর বনিক । আর শঙ্কর বনিকের সহযোগিতাতাতেই সে টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করেছিল । অভিযুক্তের বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে সম্প্রতি লুকআউট সার্কুলারও জারি করা হয়েছিল। 

জানা গেছে,আজ দু’জনে নেপালে যাওয়ার জন্য পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে যায় । কিন্তু আবদুল্লার নথিপত্র দেখে সন্দেহ হয় অভিবাসন দফতরের কর্মীদের । তাদের দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারা যায় যে আবদুল্লা খান আদপে একজন আফগান নাগরিক। এরপর আবদুল্লা ও তার সহযোগী শঙ্কর বনিককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।কীভাবে ওই আফগান যুবক ভারতীয় পরিচয়পত্র পেল,শঙ্কর ছাড়া আর কারা তাকে জাল নথি তৈরি করতে সাহায্য করেছিল এই এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।।

Tags: SiliguriWestbengal
Previous Post

“ইউসিসি লাগু করবই ; ধর্ম পরিবর্তন-ল্যান্ড জিহাদ-লাভ জিহাদ আর করতে দেবো না” : ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

সিপিএম আর তৃণমূল মিলে দীর্ঘ ৫০ বছর বঞ্চনার শিকার, বিজেপি আসতেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে মন্তেশ্বরের রাউতগ্রামের বামুন পুকুর পাড়ের হিন্দু পরিবারগুলি

Next Post
সিপিএম আর তৃণমূল মিলে দীর্ঘ ৫০ বছর বঞ্চনার শিকার, বিজেপি আসতেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে মন্তেশ্বরের রাউতগ্রামের বামুন পুকুর পাড়ের হিন্দু পরিবারগুলি

সিপিএম আর তৃণমূল মিলে দীর্ঘ ৫০ বছর বঞ্চনার শিকার, বিজেপি আসতেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে মন্তেশ্বরের রাউতগ্রামের বামুন পুকুর পাড়ের হিন্দু পরিবারগুলি

No Result
View All Result

Recent Posts

  • সিপিএম আর তৃণমূল মিলে দীর্ঘ ৫০ বছর বঞ্চনার শিকার, বিজেপি আসতেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে মন্তেশ্বরের রাউতগ্রামের বামুন পুকুর পাড়ের হিন্দু পরিবারগুলি
  • ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বহাল তবিয়তে বসবাস, অবশেষে নেপাল পালাতে গিয়ে পাকড়াও আফগান যুবক ; গ্রেপ্তার তার এদেশীয় সহযোগী 
  • “ইউসিসি লাগু করবই ; ধর্ম পরিবর্তন-ল্যান্ড জিহাদ-লাভ জিহাদ আর করতে দেবো না” : ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • “কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি…দুর্ঘটনা হলে কে দায় নেবে ?” : ‘কালীঘাট তৃণমূল’ কুণাল ঘোষকে প্রশ্ন ছুড়ে দিলেন অগ্নিমিত্রা পাল 
  • জবাই করে ৪ জনকে খুন,মা-মেয়েকে হত্যার আগে গনধর্ষণ, পুলিশ কমিশনার মহম্মদ আব্দুল মাবুদের কান্নার “নাটক” : পাকিস্তানের ছকে রাষ্ট্রীয়ভাবে হিন্দু নরসংহারের ষড়যন্ত্র বাংলাদেশে ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.