• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইরানে নিজের গর্ভবতী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা 

Eidin by Eidin
November 25, 2026
in আন্তর্জাতিক
ইরানে নিজের গর্ভবতী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ নভেম্বর : ইরানে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়ায় ১৯ বছর বয়সী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা । হেলিয়া ফাত্তাহি নামের এই তরুণী এক যুবকের সঙ্গে সম্পর্কের ফলে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়েছিলেন। গত সপ্তাহে তিনি যখন তার পরিবারকে এই কথা জানান, তখন তার বাবা-মা প্রচণ্ড ক্ষুব্ধ হন। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে যে, তরুনীর বাবা-মা তাকে প্রায় ৩০টি বিষাক্ত বড়ি জোর করে খাইয়ে দেয় এবং নির্মমভাবে মারধর করে। পরে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করদ । 

২১শে নভেম্বর, বাবা-মা আদালতে গিয়ে তাদের মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। বাড়ি ফেরার পর তাকে প্রায় ৩০টি বড়ি জোর করে খাইয়ে দেওয়া হয়। হেঙ্গাওন মানবাধিকার সংস্থা জানায়, মেয়েটি মারা যায়নি জানতে পেরে তারা বালিশ দিয়ে তার শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশ হত্যার অভিযোগে বাবা ওরিয়া ফাত্তাহি এবং মা লীলা ওয়াইসকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দুজনেই তাদের মেয়ের মৃত্যুর জন্য নিজেদের দায় স্বীকার করেছেন।

ইরানি পুলিশ কর্মকর্তাদের মতে, একটি বাড়িতে সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানতে পারে যে, হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পরে, ওই তরুণীর বাবা-মাকে গ্রেপ্তার করা হয় এবং মামলাটি বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে ইরানওয়্যার জানিয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরান নারী ও শিশুদের পারিবারিক হিংসা থেকে রক্ষা করার জন্য কার্যকর আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে।মানবাধিকার সংস্থা ‘হেঙ্গাও’ বলেছে, আইনের ফাঁকফোকর এবং ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ডের অপরাধীদের জন্য লঘু শাস্তি নারীদেরকে পরিকল্পিত হিংসার শিকার করে এবং অভিযুক্তদের দায়মুক্তির সংস্কৃতিকে বাড়িয়ে তোলে।।

Previous Post

শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের তারেক রহমান সরকারের ইউ-টার্ন ; ভারতের সামনে রাখা হয়েছে এই শর্ত 

No Result
View All Result

Recent Posts

  • ইরানে নিজের গর্ভবতী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা 
  • শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের তারেক রহমান সরকারের ইউ-টার্ন ; ভারতের সামনে রাখা হয়েছে এই শর্ত 
  • বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের ‘বিস্ময় বালক’ 
  • ঋণের জালে জড়িয়ে পরা অসহায় পরিবারের বসতবাড়ি বাঁচাতে নিজের গহনা বিক্রি করলেন গলসির বিজেপি বিধায়ক 
  • শ্রী লক্ষ্মীনৃসিংহ সহস্রনাম স্তোত্রম্ : ত্রিসন্ধ্যা পাঠে শ্রবণ বা জপ করলে ভয় দূর হয়, রোগনাশ ও পাপমুক্তি ঘটে এবং দীর্ঘায়ু ও কল্যাণ লাভ হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.