• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গনরোষ থেকে বাঁচতে পানায় ভর্তি পুকুরে আত্মগোপন, তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে পাড়ে তুললো ক্ষিপ্ত জনতা 

Eidin by Eidin
November 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গনরোষ থেকে বাঁচতে পানায় ভর্তি পুকুরে আত্মগোপন, তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে পাড়ে তুললো ক্ষিপ্ত জনতা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ নভেম্বর : তৃণমূল কংগ্রেস জমানায় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা, তোলাবাজি প্রভৃতি একাধিক গুরুতর অভিযোগ ছিল । এনিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভ আঁচ করে রাজ্যে পালাবদলের পর এলাকা ছাড়া হয়ে যান পূর্ব বর্ধমান জেলার কালনার কাকুরিয়া গ্রামে তৃণমূল নেতা সুমিত ঘোষ । সোমবার বাড়ি ফিরেছিলেন । তাকে দেখতেই গ্রামবাসী জড়ো হয়ে পিছু ধাওয়া করে । জনরোষের হাত থেকে বাঁচতে কচুরি পানায় ভর্তি ডোবায় ঝাঁপ দিয়ে আত্মগোপন করেছিলেন । কিন্তু শেষ রক্ষা হয়নি । কয়েকজন গ্রামবাসী ডোবায় নেমে তার কোমড়ে দড়ি বেঁধে টেনে পাড়ে তোলে। তারপর তাকে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয় । খবর পেয়ে কালনার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।তবে ধৃত তৃণমূল নেতাকে মঙ্গলবার কালনা আদালতে পেশ করা হলে তিনি জামিনে ছাড়া পেয়ে যান। আজ মঙ্গলবার এই প্রকার চুড়ান্ত নাটকীয়তায় তোলপাড় পড়ে যায় এলাকায় । 

জানা গেছে,সুমিত ঘোষ কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তৃণমূল কংগ্রেসের জমানায় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েক করার অভিযোগ উঠেছিল । সেই সাথে তোলাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । এনিয়ে জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকায় তারা মুখ খোলার সাহস করেননি । কিন্তু পালাবদল হতেই সেই ক্ষোভের প্রকাশ হয় । বেগতিক বুঝে সুমিত গা ঢাকা দিয়ে দেন । সোমবার তিনি বাড়ি ফেরেন । আর তাকে দেখতে পেয়ে বেশ কয়েকজন তাঁকে তাড়া করে। জনরোষের হাত থেকে বাঁচতে সুমিত কচুরি পানায় ভরা এলাকার একটি ডোবায় ঝাঁপ দিয়ে লুকিয়ে থাকেন। কিন্তু তাতেও তিনি রেহাই পান না।বিক্ষুব্ধ মানুষজন ওই ডোবায় নেমে তার কোমরে দড়ি পেঁচিয়ে তাকে পাড়ে তুলে নিয়ে যান কাকুরিয়া গ্রামে।সেখানে একটি বিদ্যুৎতের খুটিতে তাকে বেঁধে রেখে দেওয়া হয় । 

এই ঘটনা প্রসঙ্গে কালনার বিজেপি নেতা নিমাই চাঁদ মণ্ডল বলেন,’তৃণমূল রাজত্বে সুমিত ঘোষের অত্যাচার সীমা ছাড়িয়ে ছিল। ২০২১ সালের বিধানসভা ভোটের পর সুমিত এলাকায় ব্যাপক সন্ত্রাস কায়েম করেছিল।স্কুল, সমবায় এবং মিলের অর্থ লুটপাটের পাশাপাশি সুমিত আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে ১০- ২০ হাজার টাকা করে তোলা আদায় করেছে

। এমনকি  মহিলাদের পর্যন্ত রেহাই দেয় নি। বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর ও পানীয় জলের কল পর্যন্ত তুলে নেওয়া করিয়েছে এই সুমিত। এসবের জন্যই  তৃণমূল নেতা সুমিতের উপর এলাকার মানুষের জনরোষ তৈরি হয়েছিল। সোমবার তারই প্রতিফলন ঘটেছে৷’ 

একই ভাবে সুমিতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কাকুরিরা আঞ্চলের বহু পুরুষ ও মহিলা। কাকুরিয়া গ্রাম নিবাসী সাগর মাঝি বলেন,’হেন কোনও অন্যায় কাজ নেই যা তৃণমূল নেতা সুমিত ঘোষ করেনি । কাকুরিয়া পঞ্চায়েতে একচ্ছত্র আধিপত্য কায়েম করে সুমিত দেদার লুটপাট ও তোলাবাজি চালিয়েছে। এলাকায় মদের ঠেক পর্যন্ত বসাতো সুমিত। তার অত্যাচারের হাত থেকে মহিলারাও রেহাই পাননি ।’ 

যদিও আদালত থেকে জামিনে ছাড়া পাওয়ার পর এদিন এলাকার বিজেপি নেতাদের নিশানা করে সুমিত ঘোষ বলেন,’আমি কোনও অন্যায় কাজ করিনি। আমি নির্দোষ। তবুও আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে,আমাকে মারধোর করা হয়েছে।এমন কি আমার কাছে মোটা টাকাও দাবি করা ।’।

Tags: BurdwanKalnaWestbengal
Previous Post

অনুব্রতের স্টাইলে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিলেন কাটোয়ার বিজেপি নেতা ; অবশ্য নিশানায় পুলিশ এবং দলেরই একাংশ 

No Result
View All Result

Recent Posts

  • গনরোষ থেকে বাঁচতে পানায় ভর্তি পুকুরে আত্মগোপন, তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে পাড়ে তুললো ক্ষিপ্ত জনতা 
  • অনুব্রতের স্টাইলে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিলেন কাটোয়ার বিজেপি নেতা ; অবশ্য নিশানায় পুলিশ এবং দলেরই একাংশ 
  • “শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 
  • রাইজিং স্টার্স এশিয়া কাপে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে  বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী ; মাত্র ৫৩ বলে ২৮ টি ছক্কা সহযোগে করলেন ২০৪ রান
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.