এইদিন স্পোর্টস নিউজ,২৪ নভেম্বর : এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই ফরম্যাটের দ্রুততম শতরানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।লিস্ট এ-তে যে কোনও ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কের দখলে । এর আগে মাত্র ১৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সূর্যবংশী । মাত্র ৪০ বলে ১৫০ রান স্পর্শ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন৷ তার ইনিংসে ছিল ২৮ টি ছক্কা ও ৭ টি চার মারেন সূর্যবংশী ।
অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী জুটি যে কোনও প্রতিপক্ষ দলের কাছেই আতঙ্কের। কিন্তু অভিষেক যদিও একটি বিতর্কিত সিদ্ধান্তে মাত্র ১২ রান করে ফিরে যান। তবে বৈভবের বিরুদ্ধে কোনও গেমপ্ল্যানই কাজ করছিল না আমিরশাহির বােলারদের।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরশাহি। দলের পক্ষে হরপ্রীত সিং ভাটিয়া ১৪৪ বলে ধৈর্যশীল ১৩০ রানের এক ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শন করে চারটি উইকেট শিকার করেন আরশাদ খান।।
