• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই সাগরদিঘিতে গরু জবাইয়ের সময় হাতেনাতে ধৃত ৪ ; উদ্ধার বিপুল পরিমান মাংস 

Eidin by Eidin
November 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই সাগরদিঘিতে গরু জবাইয়ের সময় হাতেনাতে ধৃত ৪ ; উদ্ধার বিপুল পরিমান মাংস 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৪ নভেম্বর : সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে, রাজ্যে কোনভাবেই গরু জবাই বরদাস্ত করা হবে না । কোথাও থেকে এমন খবর পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে । আর তারই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের সাগরদিঘিতে গরু জবাই করে হাতেনাতে ধরা পরল চারজন । উদ্ধার হয়েছে প্রায় ১০০ কেজি মাংস  । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল নজফুল হক, হেসামুদ্দিন শেখ, কিতাবুল শেখ এবং শামসুল হক । ধৃতদের প্রত্যেকের বাড়ি সাগরদিঘী থানার অন্তর্গত বাবুরগ্রাম এলাকায় । আজ মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে । এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে । 

জানা গেছে,আজ মঙ্গলবার ভোরে গোপন সূত্র থেকে সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকায় গরু জবাই করা হচ্ছে বলে সাগরদিঘী থানায় খবর আসে । খবর পেতেই পুলিশের একটি দল সেখানে হানা দেয় । পুলিশ গিয়ে দেখতে পায় যে গরু কেটে মাংস বিক্রি করা হচ্ছে । এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে পাকড়াও করে । সেখানেই মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয় উদ্ধার হওয়া প্রায় ১০০ কেজি মাংস । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । 

উল্লেখ্য,সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোসম্পদ রক্ষায় “গোকুল মিশন” চালু করার কথা ঘোষণা করেন । তিনি বলেন,’পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে “গোকুল মিশন” লঞ্চ করা হল । গোশালা গুলির ক্ষেত্রে ১ লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে। দুধ কেনার স্কিমও এই প্রকল্পে নির্ধারিত করা হয়েছে ।’ পাশাপাশি তিনি গোহত্যার বিষয়ে স্পষ্ট করে দেন,’রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন। গোমাতার উপর হাত তুলতে দেবো না । এই বিষয়ে আমাদের অবস্থান কঠোর । ইতিমধ্যে একটা আইনও আছে-১৯৫০ ক্যাটেল অ্যাক্ট । হাইকোর্টের রায়ও আছে । সবকিছু আছে । তাই আপনাদের এ কথা স্পষ্ট বলে দিতে চাই যে, এরাজ্যে যে সব চলবে না ।’ অনুমান করা হচ্ছে যে,আগামী বিধানসভার অধিবেশনে গোহত্যা বন্ধ করতে কোনো কঠোর বিল আনতে চলেছে রাজ্যের শাসকদল।।

Tags: ArrestedCow slaughterMurshidabadSagarDighiWestbengal
Previous Post

সিডনিতে নাশকতার ছক কষা বাংলাদেশি সন্ত্রাসী নওরোজ আমিন গ্রেপ্তার, তার স্ত্রী সাদিয়া আমিনও ইসলামি স্টেটের সঙ্গে যোগ থাকায় বর্তমানে জেলে 

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই সাগরদিঘিতে গরু জবাইয়ের সময় হাতেনাতে ধৃত ৪ ; উদ্ধার বিপুল পরিমান মাংস 
  • সিডনিতে নাশকতার ছক কষা বাংলাদেশি সন্ত্রাসী নওরোজ আমিন গ্রেপ্তার, তার স্ত্রী সাদিয়া আমিনও ইসলামি স্টেটের সঙ্গে যোগ থাকায় বর্তমানে জেলে 
  • তিরুপতিতে বিবাহিত অটোচালক প্রেমিক শেখ জামিল বাসার হাতে নৃশংসভাবে খুন হলেন ভেলুরি ভাগ্যশ্রী নামে এক তরুনী 
  • রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ সদস্যদের ঘাতকদের আড়াল করতে তদন্তে বিস্তর  অসঙ্গতি, আদালতে চার্জশিট জমা দেয়নি বাংলাদেশের পুলিশ 
  • এই স্তোত্রে প্রকৃত সন্ন্যাসীর আদর্শ জীবনধারা, বৈরাগ্য এবং ব্রহ্মজ্ঞানের মহিমা বর্ণনা করেছেন আদি শঙ্করাচার্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.