এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৪ নভেম্বর : অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বিবাহিত মুসলিম প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হলেন এক হিন্দু তরুনী । মৃতার নাম ভেলুরি ভাগ্যশ্রীকে (২৬) । তার ঘাতক প্রেমিক বিবাহিত অটো-রিকশা চালক শেখ জামিল বাশাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ, গত ৩১ অক্টোবর অবিবাহিত ব্যাংক কর্মচারী ভেলুরি ভাগ্যশ্রীকে নিজের অটোতে করে সি মাল্লাভারামের কাছে একটি নির্জন রিয়েল এস্টেট লেআউটে নিয়ে যায় শেখ জামিল বাশা। প্রেমিকাকে প্রথমে সে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরিচয় গোপন করার জন্য একটি পাথর দিয়ে তার মুখ থেঁতলে দেয় ।
তিরুপতির শেখ জামিল বাশা (৩৮) একজন অটোরিকশা চালক । সে বিবাহিত এবং দুই সন্তানের জনক । একই এলাকার বাসিন্দা অবিবাহিতা ভেলুরি ভাগ্যশ্রী তিরুপতির এসটিভি নগরের একটি বেসরকারি পিজি হোস্টেলে থাকতেন এবং এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। শেখ জামিল বাশা ওই তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল । কিন্তু জামিল বাশার পরিবার এই সম্পর্কের কথা জানতে পারলে অশান্তি শুরু হয় । এরপর ভাগ্যশ্রীকে খুনের পরিকল্পনা করে জামিল বাশা ।
জানা গেছে,গত ৩০ অক্টোবর ভাগ্যশ্রীকে ব্যাঙ্কের ছুটির পর নিজের অটোতে করে সি মাল্লাভারামের কাছে একটি নির্জন রিয়েল এস্টেট লেআউটে নিয়ে যায় জামিল বাশা । প্রেমিকাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরিচয় গোপন করার জন্য একটি পাথর দিয়ে তার মুখ থেঁতলে দেয়। পরের দিন অর্থাৎ ৩১ অক্টোবর তরুনীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ । তরুনীর চেহেরা এতটাই বিকৃত করে দেওয়া হয়েছিল যে তাকে চিহ্নিত করাও পুলিশের পক্ষে মুসকিল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পোশাক দেখে মৃতদেহ সনাক্ত করে তার পরিবার ।
ঘটনার তদন্তে নেমে তিরুপতি গ্রামীণ পুলিশ সিসিটিভি ফুটেজ, এএনপিআর ডেটা এবং কল রেকর্ড ব্যবহার করে ১৭ দিনের মধ্যে এই ‘গোপন হত্যাকাণ্ড’-এর রহস্য উদ্ঘাটন করে এবং চিত্তুর জেলার রোমপিচেরলা ক্রসের কাছে থেকে ঘাতক প্রেমিক শেখ জামিল বাশাকে গ্রেপ্তার করে । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, ভেলুরি ভাগ্যশ্রী তার পুরুষ সহকর্মীদের সঙ্গে কথা বলায় ইর্ষান্বিত হয় শেখ জামিল বাসা। তারপর এই অবৈধ সম্পর্কের জন্য তার বাড়িতে অশান্তি চলছিল । তাই সে পরকীয়া প্রেমিকাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ।।
