• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বজ্রপাতের সাথে সাথেই ভয়াবহ আগুন লেগে গেলো হলদিয়া পেট্রোকেমিক্যালসে, অগ্নিদগ্ধ অন্তত ৩৫ জন শ্রমিক,গুরুতর বেশ কয়েকজন 

Eidin by Eidin
June 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বজ্রপাতের সাথে সাথেই ভয়াবহ আগুন লেগে গেলো হলদিয়া পেট্রোকেমিক্যালসে, অগ্নিদগ্ধ অন্তত ৩৫ জন শ্রমিক,গুরুতর বেশ কয়েকজন 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হলদিয়া,৩০ জুন : বজ্রপাতের সাথে সাথেই ভয়াবহ আগুন লেগে গেলো হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে । আজ  মঙ্গলবার ভোরে আগুন লাগতেই পাইপলাইনে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে । যেকারণে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে । অগ্নিদগ্ধ হয়েছে অন্তত ৩৫ জন শ্রমিক । তাদের তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আশঙ্কাজনক বেশ কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।  আগুনে ক্ষতিগ্রস্ত আশপাশের একাধিক বাড়ি । আগুন এতটাই ভয়াবহ ছিল যে তার মধ্যে ঘটনাস্থল থেকে ৩০০ থেকে ৫০০ মিটার দূরে একটি দোকান ভস্মীভূত হয়ে যায় । ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে । 

হলদিয়া-পাঁশকুড়া সংযোগকারী রেললাইনের ধারে অবস্থিত হলদিয়ার চিরঞ্জিবপুরে এইচপিএলের ন্যাপথা পাইপলাইনে এই বিপর্যয় ঘটে । স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,ভোররাত থেকেই বৃষ্টিপাত চলছিল । এরপর ভোর ৪টে নাগাদ বজ্রপাতের সাথে সাথেই পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে । আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বেশ কয়েকজন শ্রমিক আগুনের কবলে পড়ে গুরুতর জখম হন। আশেপাশে থাকা বেশ কয়েকটি ঝুপড়িও ভস্মীভূত হয়ে গিয়েছে। 

এদিকে অগ্নিকাণ্ডে শিল্পপ্রবেশ স্টেশন সংলগ্ন রেল লাইনের ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩৮০৫২ হলদিয়া–হাওড়া লোকাল বাতিল করে দেওয়া  হয় । ৩৮০৫১ হাওড়া–হলদিয়া লোকাল ও আসানসোল –হলদিয়া এক্সপ্রেস হলদিয়া পর্যন্ত যাবে না এবং  দুর্গাচক থেকেই ফিরে যাবে বলে জানানো হয়েছে । আগুনের তীব্রতার কারণে প্রাথমিকভাবে রেলকর্মীরা  মেরামতির কাজ শুরু করতে পারেননি । যদিও পরে মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।। 

Previous Post

টিকটকের প্রেমিক ইশারুল মোল্লার পাল্লায় পড়ে ধর্মান্তরিত ও নিকাহ, ৬ মাসেই পথের ভিখারি  শম্পারানী থেকে খাদিজা বনে যাওয়া বগুড়ার তরুনী 

Next Post

হুমায়ুনের “সাটাভাঙা মার” : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই গ্রেপ্তার আমজনতা উন্নয়ন পার্টির ৩  আয়োজক

Next Post
হুমায়ুনের “সাটাভাঙা মার” : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই গ্রেপ্তার আমজনতা উন্নয়ন পার্টির ৩  আয়োজক

হুমায়ুনের "সাটাভাঙা মার" : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই গ্রেপ্তার আমজনতা উন্নয়ন পার্টির ৩  আয়োজক

No Result
View All Result

Recent Posts

  • শ্রীসূক্তমের শক্তি :  প্রাচুর্য লাভ হয় এবং আকাঙ্ক্ষা পূরণ করে
  • হুমায়ুনের “সাটাভাঙা মার” : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই গ্রেপ্তার আমজনতা উন্নয়ন পার্টির ৩  আয়োজক
  • বজ্রপাতের সাথে সাথেই ভয়াবহ আগুন লেগে গেলো হলদিয়া পেট্রোকেমিক্যালসে, অগ্নিদগ্ধ অন্তত ৩৫ জন শ্রমিক,গুরুতর বেশ কয়েকজন 
  • টিকটকের প্রেমিক ইশারুল মোল্লার পাল্লায় পড়ে ধর্মান্তরিত ও নিকাহ, ৬ মাসেই পথের ভিখারি  শম্পারানী থেকে খাদিজা বনে যাওয়া বগুড়ার তরুনী 
  • শেষ মুহূর্তে ২-১ গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.