এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ আগস্ট : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আজ বুধবার দিল্লি, রামপুর এবং সাহারানপুরে সমাজবাদী পার্টি নেতা আজম খানের সঙ্গে যুক্ত প্রায় ১০টি স্থানে অভিযান চালিয়েছে।মওলানা মহম্মদ আলী জওহর ট্রাস্ট এবং জওহর বিশ্ববিদ্যালয়কে জড়িত একটি অর্থ পাচার মামলার পরিপ্রেক্ষিতে পিএমএলএ-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডির অভিযোগ, সরকারি চুক্তি থেকে প্রাপ্ত তহবিল বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে সরিয়ে ট্রাস্ট-বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নির্মাণ, দান এবং তৈরিতে ব্যবহার করা হয়েছে।কোন ব্যক্তি বা সংস্থাগুলো সরকারি চুক্তি থেকে প্রাপ্ত তহবিল ট্রাস্ট বা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়েছে, তা এখন তদন্তাধীন।
এই স্থানগুলোর মধ্যে রয়েছে সাহারানপুরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক গুপ্তের অফিস ও বাড়ি, তার কোম্পানি এবং ট্রাস্টের প্রাঙ্গণ। সিআরপিএফ-এর সুরক্ষায় নথি এবং ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করা হচ্ছে। জুলাই মাসে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ৩৮টি বিশ্ববিদ্যালয় ভবনকে অবৈধ আখ্যা দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল, যা পরে কমিশনারের আদালত স্থগিত করা হয় ।।
