• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টাঙ্গাইলের পূজামণ্ডপের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার  ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি 

Eidin by Eidin
October 5, 2026
in আন্তর্জাতিক
টাঙ্গাইলের পূজামণ্ডপের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার  ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ অক্টোবর : প্রতি বছর দুর্গাপূজার আবহে প্রতিমা ভাঙচুরের ঘটনা কার্যত নিয়মমাফিক হয়ে গেছে বাংলাদেশে । এবারে পূজো যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা ভাঙচুরের ঘটনা । সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরের একটি পূজামণ্ডপের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে৷ এই ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ছয় মাস আগে আরেকটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাতেও গ্রেপ্তার হয়েছিল ওই ব্যক্তি । ওই মামলায় জামিনে থাকা অবস্থায় এবার আবারও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হল ইসমাইল। 

গত ৩ অক্টোবর টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসমাইলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। সে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে।গত ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া আর্য সমিতির পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পরের দিন ১ অক্টোবর মণ্ডপের সভাপতি প্রকাশ বাকালী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।

ইসমাইলের বিরুদ্ধে একই ধরনের ঘটনায় আগেও গ্রেপ্তারের নজির থাকায় এবারের গ্রেপ্তার নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। প্রায় ছয় মাস আগে আরেকটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় বর্তমানে সে জামিনে রয়েছে ।পুলিশের দাবি, আগের ঘটনায়ও ইসমাইলের বিরুদ্ধে গ্রেপ্তারের নজির রয়েছে। ফলে এবারও তাকে সন্দেহের আওতায় এনে তদন্ত করা হচ্ছে। তবে বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে কী কী প্রমাণ পাওয়া গেছে, তা তদন্তের মাধ্যমে আরও স্পষ্ট হবে।

এলাকায় ‘সাইকো ইসমাইল’ নামে পরিচিত ইসমাইল হোসেন মূলত হিন্দু ধর্মস্থলগুলি নিশানা বানায় । তবে ভুল করেও স্বধর্মের ধর্মস্থলে সে কখনো আক্রমণ করেনি । এই কারণে এই ব্যক্তিকে ঘিরে আগের ও বর্তমান ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।।

Previous Post

হামাসের ২০২৩ সালের ৭ই অক্টোবর হামলার পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা কর্মীসহ ১,৩১৮ জন  নিহত হয়েছেন : জানালো ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়

Next Post

“ফ্লাইদুবাই ফ্লাইটে স্মিত মাচ্ছারকে নিয়েও কিছু বলুন” : সিজেপির  বিক্ষোভ নিয়ে আগ্রহী নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ করলেন পীযূষ মিশ্র

Next Post
“ফ্লাইদুবাই ফ্লাইটে স্মিত মাচ্ছারকে নিয়েও কিছু বলুন” : সিজেপির  বিক্ষোভ নিয়ে আগ্রহী নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ করলেন পীযূষ মিশ্র

"ফ্লাইদুবাই ফ্লাইটে স্মিত মাচ্ছারকে নিয়েও কিছু বলুন" : সিজেপির  বিক্ষোভ নিয়ে আগ্রহী নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ করলেন পীযূষ মিশ্র

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.