এইদিন বিনোদন ডেস্ক,০৫ অক্টোবর : প্রবীণ অভিনেতা পীযূষ মিশ্র ( Piyush Mishra) জাতীয় বিষয়গুলিতে নাসিরুদ্দিন শাহের(Naseeruddin Shah) বেছে বেছে সক্রিয়তা এবং নীরবতার জন্য তাঁর উপর তীব্র আক্রমণ করেছেন । তিনি নাসিরুদ্দিনের সমালোচনা করে বলেছেন, ‘ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ১৮০ জন যাত্রীকে বাঁচানো পাইলট স্মিত মাচ্ছার সম্পকদের্কেও কিছু বলুন ।’ সেই সাথে এলপিইউ-তে ছাত্রদের সংঘর্ষ এবং পুলিশের পদক্ষেপের বিষয়ে নীরব থাকার জন্য জন্য নাসিরুদ্দিন শাহের সমালোচনা করেন । তিনি বলেন, ঝাড়খণ্ডে মানবিক ত্রাণ চাওয়া হলে সাধারণ রেশন (আটা, ডাল, রুটি)-এর পরিবর্তে একটি দুর্বোধ্য পাকিস্তানি উর্দু কবিতা পাঠিয়ে দিলেন আপনি।’
পিযুষ মিশ্র একটি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, “এখন থেকে আপনি যখনই কোনো বিবৃতি দেবেন, এই পীযূষ মিশ্র আপনাকে সরাসরি জবাব দেবে।”
উল্লেখ্য,গত পরশু মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র ‘জেল ভরো’ আন্দোলনে সশরীরে হাজির হয়ে সমর্থন জানান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ ছাড়াও এই বিক্ষোভে উপস্থিত ছিলেন অভিনেত্রী শাবানা আজমি এবং সংগীতশিল্পী বিশাল দাদলানি। এ ছাড়া গীতিকার জাভেদ আখতারও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। জাভেদ আখতার ছাড়া প্রত্যেকেই কট্টর বিজেপি বিরোধী বলে পরিচিত ।।

