• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 

Eidin by Eidin
November 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ নভেম্বর : রাজ্যে গোহত্যা বরদাস্ত করা হবে না ; লুকিয়ে গোহত্যা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা ; তবে বয়স্ক ও অসুস্থ গরু প্রতিপালনের জন্য গোপালকদের বাৎসরিক এক লক্ষ টাকা সরকারি অনুদান দেওয়া হবে– আজ সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । 

মুখ্যমন্ত্রী বলেন,’পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে “গোকুল মিশন” লঞ্চ করা হল । গোশালা গুলির ক্ষেত্রে ১ লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে৷ দুধ কেনার স্কিমও এই প্রকল্পে নির্ধারিত করা হয়েছে ।’ পাশাপাশি তিনি গোহত্যার বিষয়ে স্পষ্ট করে দেন,’রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন৷ গোমাতার উপর হাত তুলতে দেবো না । এই বিষয়ে আমাদের অবস্থান কঠোর । ইতিমধ্যে একটা আইনও আছে-১৯৫০ ক্যাটেল অ্যাক্ট । হাইকোর্টের রায়ও আছে । সবকিছু আছে । তাই আপনাদের এ কথা স্পষ্ট বলে দিতে চাই যে, এরাজ্যে যে সব চলবে না ।’

 আইন বলবৎ থাকা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে গোহত্যা চললে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । তবে স্লটার হাউসে জবাই বন্ধ হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, ‘স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন!’

মুখ্যমন্ত্রী জানান, গোপনে চলা এই বেআইনি কাজ বন্ধ করতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হচ্ছে, পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের কথাও তিনি স্মরণ করিয়ে দেন। বেআইনিভাবে চলা গোহত্যার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’এ সব করতে দেব না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’

উল্লেখ্য,১৯৫০ সালের প্রাণিসম্পদ আইনের (ক্যাটল অ্যাক্ট) অধীনে গোহত্যা বন্ধে কঠোর আইন ইতিমধ্যেই ছিল । কিন্তু ভোটব্যাংকের স্বার্থে পূর্বতন সিপিএম ও তৃণমূল কংগ্রেস সরকার সেই আইন লাগু করেনি । উলটে দেদার গোহত্যা ও বাংলাদেশে গরু পাচার হত মমতা ব্যানার্জির আমলে । ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই আইন লাগু করেছে । ১৯৫০ ক্যাটল অ্যাক্টের অধীনে প্রশাসনিক অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা নিষিদ্ধ করা, ১৪ বছরের কম বয়সি গবাদি পশু জবাই না করা এবং মাংস কাটার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ কিংবা রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের লিখিত অনুমতির বাধ্যবাধকতা করা হয়েছে ।এই সংক্রান্ত মামলায় গত ২১ মে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে পশুজবাই নিয়ে ১৩ মে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি বহাল থাকবে, অর্থাৎ জবাইয়ের উপযুক্ত বলে শংসাপত্র ছাড়া পশুজবাই করা যাবে না। একই সঙ্গে বয়স্ক গরুগুলির দেখভাল, লালনপালন ও চিকিৎসার সুবিধার্থে রাজ্যের গোশালাগুলিকে প্রতি বছর এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও মমতা ব্যানার্জি,সিপিএম ও কংগ্রেসের কথায়, এটা নাগরিকদের খাদ্যাভাসের উপর হস্তক্ষেপ ।।

Tags: CM Suvendu Adhikaricow slaughter actKolkataWestbengal
Previous Post

আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 

No Result
View All Result

Recent Posts

  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • দিল্লি সফরে এসে পোশাক বিধি লঙ্ঘন করলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
  • আমেরিকায় ‘রামায়ণ’ ছবির বক্স অফিসে বড় ধরনের পতন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.