• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব, রাজি না হলে অপহরণ করে ঝাড়খন্ডের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ বিডিও-র বিরুদ্ধে ! থানায় অভিযোগ জানাতে গেলে তরুনীকে ৯ ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ, বিজেপি বিধায়কের হস্তক্ষেপে অভিযোগ দায়ের, তোলপাড় দুবরাজপুর 

Eidin by Eidin
August 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব, রাজি না হলে অপহরণ করে ঝাড়খন্ডের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ বিডিও-র বিরুদ্ধে ! থানায় অভিযোগ জানাতে গেলে তরুনীকে ৯ ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ, বিজেপি বিধায়কের হস্তক্ষেপে অভিযোগ দায়ের, তোলপাড় দুবরাজপুর 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৭ আগস্ট : বীরভূম জেলার বিডিও জয়সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তারই অফিসের এক তরুনী  সহকর্মী । তরুনীর অভিযোগ, বিডিও তাকে কারনে অকারণে অফিসে ডেকে পাঠিয়ে লাগাতার কুপ্রস্তাব দিচ্ছিলেন ৷ তাতে রাজি না হওয়ায় অপহরণ করে ঝাড়খণ্ডের ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছিলেন । তরুনী জানান, বিষয়টি অফিসের এবং বিডিও তার থেকে বয়সে অনেক বড় হওয়ায় তিনি সব কিছু মুখ বুজে সহ্য করে যান । কিন্তু সম্প্রতি তার অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বাধ্য হয়ে তিনি দুবরাজপুর থানার দ্বারস্থ হন । 

কিন্তু দুবরাজপুর থানার পুলিশের বিরুদ্ধেও তরুনীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে । অভিযোগ যে, পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে । তরুনীকে দুপুর ৩.৩০ থেকে তাকে রাত্রি ১২:৩০ পর্যন্ত ৯ ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়৷ শেষ পর্যন্ত বিষয়টি জানতে পেরে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, দুই মন্ডল সভাপতি দেবজ্যোতি সিং ও শম্ভুনাথ ব্যানার্জি থানায় গিয়ে তরুনীর পাশে দাঁড়ালে পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয় । শুধু থানাতেই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,রাজ্য পুলিশের ডিজি, বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার এবং সিডিপিও সহ একাধিক দপ্তরে ইমেলে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুণী । পাশাপাশি বিডিও-এর হোয়াটসঅ্যাপ মেসেজ ও অনান্য তথ্যপ্রমাণও পুলিশের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি । 

অভিযোগকারিনী বলেন,’আমি কর্মস্থলে যৌন হয়রানির শিকার । আমার অভিযোগ দুবরাজপুরের বিডিও জয়সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে ।’ তাঁর অভিযোগ, ‘প্রথম দিকে বিডিও আমাকে রোম্যান্টিক গান পাঠাতেন । আস্তে আস্তে সেটা বাড়ে । ওনার বউ নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত । উনি শান্তি পাননা । তাই শান্তি পেতে সর্বহারা হয়ে আমার কাছে এসেছেন । আমার সাথে উনি কোনো ভালো রিসর্টে যেতে চান। সেটা যে-কোন জায়গায় হতে পারে । বারবার আমায় উনি বলেছেন,আমি যেন কোথাও এই বিষয়গুলি না জানাই এবং মুখ না খুলি ।’

তিনি বলেছেন,’এই ধরনের প্রস্তাবগুলো চরম পর্যায়ে যায় । আমার খুব ব্যক্তিগত প্রশ্ন আমায় করা হয়েছে । কাজের অজুহাতে বারবার চেম্বারে ডাকা,দেখা করতে বলা । সেখানে গিয়ে আমায় জিজ্ঞাসা করা হয় যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা । আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সেক্সচুয়্যাল সম্পর্ক কেমন । আমি আদও সেক্সচুয়ালি একক্টিভ কিনা । এই ধরনের নানা রকম প্রশ্ন করা হয় ।’ 

তিনি বলেছেন,’উনি বলতেন আমি যেটা চাই, আস্তে আস্তে সেটা আমার হয়ে যায় । তোমারও সবকিছু আস্তে আস্তে আমার হয়ে যাবে । আমি এই বিষয়ে ইনফ্লুইন্সিয়াল । আর জব, ট্রান্সর্ফার এগুলো চাইলে উনি সব করে দিতে পারেন৷ বারবার উনি এটাও বলেছেন যে আমি যেন কোথাও এই বিষয়ে মুখ না খুলি।’ তরুনী বলেন,’কর্মক্ষেত্র বলে প্রথম দিকে বিষয়টা আমি শান্তিপূর্ণ ভাবে মেটাতে চেয়েছিলাম । উনি আমার থেকে বয়সে যথেষ্ট বড়। তাই রেসপেক্টের জন্য এসব কিছুর জন্য খারাপ লাগার পরেও আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি । ওনার ইনফ্লুয়েসের ভয়ে বাধ্য হয়ে আমি ওনাকে উত্তর দিয়েছি । উনি আমায় ভিডিও কলও করেছেন । তবে হোয়াটসঅ্যাপে করতেন, যাতে কোনো প্রমান না থাকে । উনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর পিএ-এর ভীষণ ক্লোজ, আমি সিএম-এর এলাকার লোক । ওর সাথে আমার ভালো যোগাযোগ আছে,আমি সবার খুব প্রিয়পাত্র । উনি চাইলে নাকি অনেক কিছু করতে পারেন । আমার ক্ষতি করার হুমকিও দেন ।’

তিনি বলেন,’ওনার এই ধরনের সেক্সচুয়াল অ্যাপ্রোচ এক্সট্রিম পর্যায়ে যায় । উনি আমায় বলেন যে, উনি চাইলে আমায় কিডন্যাপও করতে পারেন । এবং তুমি যখন চোখ খুলবে তখন দেখবে তুমি কোনো ফাইভ স্টার হোটেলের বেডে আছ এবং তোমার সাথে আমি ভালোবাসা করছি । এই ধরনের বহু কথা আমায় বলা হয়,যেগুলো আমি মুখে আনতে পারছি না । আমার বডি মেজারমেন্ট জিজ্ঞাসা করা হয়, যাতে উনি আমাকে কিছু ইন্টিমেট পোশাক উপহার দিতে পারেন । আমি যখন ওনার প্রস্তাব ফিরিয়ে দিই, তারপর থেকে ওনার স্ত্রী আমাকে নানা ধরনের হুমকি দিতে থাকেন । বলা হয়, ওনার মামা নাকি আইএএস । সম্পূর্ণ বিষয়টি আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ।’ তিনি জানিয়েছেন,গত এপ্রিল মাস থেকে এই ধরনের কথাবার্তা শুরু করেন বিডিও । বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন, আইন আইনের পথে চলবে । যদিও অভিযোগ প্রসঙ্গে বিডিও-এর কোনো প্রতিক্রিয়া পাওয়া।।

Tags: BirbhumDistrict NewsDubrajourWestbengal
Previous Post

বাংলাদেশের মাদারীপুরে এক রাতে দুই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতনী সম্প্রদায়

No Result
View All Result

Recent Posts

  • মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব, রাজি না হলে অপহরণ করে ঝাড়খন্ডের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ বিডিও-র বিরুদ্ধে ! থানায় অভিযোগ জানাতে গেলে তরুনীকে ৯ ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ, বিজেপি বিধায়কের হস্তক্ষেপে অভিযোগ দায়ের, তোলপাড় দুবরাজপুর 
  • বাংলাদেশের মাদারীপুরে এক রাতে দুই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতনী সম্প্রদায়
  • অসুস্থ মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • আগামী ১১ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে পাকিস্তানকে তার পরিনতি ভোগ করার হুঁশিয়ারি দিল ‘রিপাবলিক অফ বেলুচিস্তান’
  • বাংলাদেশের বগুড়ায় হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মাসুদ দেওয়ান নামে এক ব্যক্তি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.