• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তোলা না দেওয়ায় কাটোয়া বিএলআরও অফিসের এক মুহুরীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ২ বিজেপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে  

Eidin by Eidin
August 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তোলা না দেওয়ায় কাটোয়া বিএলআরও অফিসের এক মুহুরীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ২ বিজেপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে  
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট :  ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ার অপরাধে দুইববিজেপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বিএলআরও অফিসের এক মুহুরী ৷ সুজন ঘোষ নামে ওই মুহুরী এনিয়ে বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারী (গুপি), বিজেপি কর্মী অতনু সাহা, ধীরাজ দাস-সহ কয়েকজনের নাম উল্লেখ করে কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

জানা গেছে,কাটোয়ার পানুহাটের আদর্শপল্লী এলাকায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের কাছেই বাড়ি সুজন ঘোষের । সরকারি জায়গার উপর তাঁর একটি দোকান রয়েছে ।  সেই দোকানে অনলাইনের কাজ করেন। পাশাপাশি ভূমি অফিসের মুহুরীর কাজ করেন সুজন । পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন,’বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারী (গুপি), বিজেপি কর্মী অতনু সাহা, ধীরাজ দাস-সহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ লোহার রড, সাবল-সহ অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে তাঁর বাড়ির সামনে এসে তাঁকে বাইরে ডেকে নিয়ে যান । ওঁরা বলে,কাটোয়ায় বিএলআরও অফিসে কাজ করা এবং এলাকায় বসবাস করতে হলে  পাঁচ লক্ষ টাকা দিতে হবে । কাটোয়া নগর মণ্ডল কমিটির বিজেপির সভাপতি সুমন দেবনাথের নির্দেশেই তাঁরা ওই টাকা নিতে এসেছে বলেও জানায় তারা । টাকা না দিলে তাঁকে খুন করে দেহ গুম করে দেওয়া হবে এবং হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় ।’

তার আরও দাবি, এর আগে প্রাণভয়ে তিনি ২০ হাজার টাকা দিতে বাধ্য হন । বাকি টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তেরা তাঁকে লোহার রড, পিস্তলের বাট-সহ বিভিন্ন বস্তু দিয়ে মারধর করে। এমনকি গলা টিপে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে  বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল থেকে হামলাকারীরা চলে যায়। এদিন শুক্রবার কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সুজনবাবু। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সভাপতি সুমন দেবনাথ । তিনি বলেন,’সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ৪ মের পর থেকে বিজেপিতে নাম লেখানো লোকজনও চক্রান্ত করে এই ধরনের মিথ্যা অভিযোগ তুলেছে।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,’সুজন ঘোষ যদি অভিযোগ প্রমাণ করতে না পারেন তাহলে আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।’ ঘটনাকে ঘিরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।। 

Tags: BurdwanDistrict NewsKatwaWestbengal
Previous Post

মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব, রাজি না হলে অপহরণ করে ঝাড়খন্ডের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ বিডিও-র বিরুদ্ধে ! থানায় অভিযোগ জানাতে গেলে তরুনীকে ৯ ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ, বিজেপি বিধায়কের হস্তক্ষেপে অভিযোগ দায়ের, তোলপাড় দুবরাজপুর 

Next Post

বিজেপি নেত্রীর সঙ্গে পরকীয়ায় মজে স্ত্রী ও ২ সন্তানকে ঘর ছাড়া করার অভিযোগ, ন্যায়বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভরতপুরের কংগ্রেস প্রার্থীর এজেন্টের স্ত্রী 

Next Post
বিজেপি নেত্রীর সঙ্গে পরকীয়ায় মজে স্ত্রী ও ২ সন্তানকে ঘর ছাড়া করার অভিযোগ, ন্যায়বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভরতপুরের কংগ্রেস প্রার্থীর এজেন্টের স্ত্রী 

বিজেপি নেত্রীর সঙ্গে পরকীয়ায় মজে স্ত্রী ও ২ সন্তানকে ঘর ছাড়া করার অভিযোগ, ন্যায়বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভরতপুরের কংগ্রেস প্রার্থীর এজেন্টের স্ত্রী 

No Result
View All Result

Recent Posts

  • বিজেপি নেত্রীর সঙ্গে পরকীয়ায় মজে স্ত্রী ও ২ সন্তানকে ঘর ছাড়া করার অভিযোগ, ন্যায়বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ভরতপুরের কংগ্রেস প্রার্থীর এজেন্টের স্ত্রী 
  • তোলা না দেওয়ায় কাটোয়া বিএলআরও অফিসের এক মুহুরীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ২ বিজেপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে  
  • মহিলা সহকর্মীকে কুপ্রস্তাব, রাজি না হলে অপহরণ করে ঝাড়খন্ডের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ বিডিও-র বিরুদ্ধে ! থানায় অভিযোগ জানাতে গেলে তরুনীকে ৯ ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ, বিজেপি বিধায়কের হস্তক্ষেপে অভিযোগ দায়ের, তোলপাড় দুবরাজপুর 
  • বাংলাদেশের মাদারীপুরে এক রাতে দুই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতনী সম্প্রদায়
  • অসুস্থ মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.