• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলার মহিলাকে উত্তরপ্রদেশ নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি 

Eidin by Eidin
August 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাংলার মহিলাকে উত্তরপ্রদেশ নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ আগস্ট : বাংলার মহিলাকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশের এক বাসিন্দা ধৃতের নাম কৌশল কুমার । উত্তরপ্রদেশের শাজাহানপুর জেলার সিধাউলি থানার কিরাটপুরে তার বাড়ি। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ শুক্রবার হাওড়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শনিবার ধৃতকে পেশ করে বর্ধমান সিজেএম আদালতে।  তদন্তের প্রয়োজনে ধৃতকে ১৪ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতকে সাতদিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানা এলাকায় ওই নির্যাতিতা মহিলার শ্বশুরবাড়ি। বর্তমানে তিনি হুগলির দাদপুর থানা এলাকায় থাকেন। ২০১৬ সালের ১২ এপ্রিল তাঁর বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর তাঁর একটি ছেলে হয়। সন্তানের জন্মের পর মহিলার উপর অত্যাচার শুরু করে তাঁর স্বামী। তাঁকে মারধর করা হতো। তা সত্ত্বেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সব অত্যাচার মুখ বুজে সহ্য করতেন। দিনের পর দিন তাঁর উপর অত্যাচার বাড়তে থাকে। গত বছর তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি বাপেরবাড়িতে ফিরে যান। পরে তিনি দাদপুর থানা এলাকায় এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন। 

মহিলা পুলিশকে  জানিয়েছেন, চলতি বছরের ১৬ মে জামালপুর থানার বাঘকালাপাহাড় এলাকার কয়েকজন মহিলাকে বেড়াতে যাওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বেড়াতে নিয়ে গিয়ে ওই মহিলাকে জোর করে তাঁকে কৌশল কুমারের হাতে তুলে দেয়। কৌশল কুমার মহিলাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় একটি ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে রাখে। এমনকি ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিয়ে করে কৌশল। এরপর কৌশল ও তার একাধিক বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করে বলে মহিলার অভিযোগ।  

মহিলার অভিযোগ অনুযায়ী, এইভাবে ছ’মাস চলার পরে তাঁকে হরিয়ানার পানিপথ এলাকায় একটি কারখানায় নিয়ে গিয়ে রাখে কৌশল। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন তাঁকে গণধর্ষণ করে কয়েকজন। তাঁর উপর নির্মম অত্যাচারের ফলে মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। ১৯ জুন কৌশল কুমার মহিলাকে তাঁর বাপেরবাড়িতে রেখে দিয়ে পালিয়ে যায়। মহিলা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে যান । তখন তিনি জানতে পারেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এরপরই তিনি জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।।

Tags: BurdwanWestbengal
Previous Post

‘চতুর্থ বিয়েটা কবে?’ : কেবিসির প্রোমোতে আমির খানের বারবার বিয়ে নিয়ে বিদ্রুপের ছড়াছড়ি  

Next Post

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত প্রতিবেশী “কাকু” 

Next Post
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত প্রতিবেশী “কাকু” 

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত প্রতিবেশী "কাকু" 

No Result
View All Result

Recent Posts

  • তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মমতা ব্যানার্জি, উঠল “চোর” শ্লোগান, গাড়িতে ইট-চটি ছোড়ার অভিযোগ 
  • কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত প্রতিবেশী “কাকু” 
  • বাংলার মহিলাকে উত্তরপ্রদেশ নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি 
  • ‘চতুর্থ বিয়েটা কবে?’ : কেবিসির প্রোমোতে আমির খানের বারবার বিয়ে নিয়ে বিদ্রুপের ছড়াছড়ি  
  • ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য রোহিত শর্মার নির্বাচন প্রসঙ্গে বিসিসিআইকে এই পরামর্শ দিলেন অজিঙ্ক রাহানে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.