এইদিন বিনোদন ডেস্ক,০৯ আগস্ট : বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো গৌরী স্প্র্যাটকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। এবারে অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (কেবিসি ১৮) অনুষ্ঠানেও বিয়ে নিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন আমির খান ।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (কেবিসি ১৮)-এর নতুন প্রোমো প্রকাশিত হয়েছে এবং এই ১৮তম সিজনে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে।আমির খানের সঙ্গে সানি দেওল এবং প্রীতি জিনতাও এই শো-তে অংশগ্রহণ করবেন, যেখানে তাঁরা সঞ্চালক অমিতাভ বচ্চনের সাথে তাঁদের আসন্ন চলচ্চিত্র ‘বটওয়ারা ১৯৪৭’-এর প্রচার করবেন। ছবিটি আগামী ১৪ই আগস্ট মুক্তি পাবে।তাতে নেটিজেনরা কমেন্ট বক্সে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ ও উপহাস করছেন।
নতুন প্রোমোতে আমির খান এবারের কেবিসি ১৮-এর স্লোগান ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন। “আপনি প্রোমোতে ‘সোচনা পড়েগা’ বলেছেন। তো আমরা কী ভাবব?” আমির অমিতাভকে জিজ্ঞেস করেন। অমিতাভ তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দেন, “এবার সবকিছু অতটা সহজ হবে না। প্রতিযোগীদের উত্তর দেওয়ার আগে ভাবতে হবে।” এর উত্তরে আমির বলেন, “ভাববো তো স্যার… আসলেই ভাবতে হবে।”।আমির ও অমিতাভের এই কথোপকথনটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেও, কিছু নেটিজেন প্রোমোটির কমেন্ট সেকশনে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে ঠাট্টা করেছেন।
গত মাসেই আমিরের তৃতীয় বিয়ে হওয়ায়, অনেকেই জল্পনা করছেন তার পরবর্তী বিয়ে কবে হবে।একজন নেটিজেন ঠাট্টা করে বলেছেন,”তাকে জিজ্ঞেস করুন তাদের চতুর্থ বিয়ে কবে” ; আর অন্য একজন মন্তব্য করেছেন, “আমির কি তার চতুর্থ বিয়ে নিয়ে কথা বলতে এসেছেন ?” অন্যরা ঠাট্টা করে বলছিলেন যে, তৃতীয় বিয়ের পর হয়তো তাকে আবার বিয়ে নিয়ে ‘ভাবতে’ হতে পারে।
২০২৬ সালের ৫ই জুলাই, মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা দুজন বিশেষ বিবাহ আইনের অধীনে তাদের বিয়েটি রেজিস্ট্রি করেছিলেন। এটি আমিরের তৃতীয় বিয়ে।
আমির খান এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির জুনাইদ খান ও ইরা খান নামে দুই সন্তান রয়েছে।
২০০৫ সালে আমির চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের আজাদ রাও খান নামে এক পুত্রসন্তান জন্মায়। দাম্পত্য জীবনের ১৫ বছর পর, ২০২১ সালে আমির ও কিরণ রাও তাদের বিচ্ছেদের ঘোষণা করেন । তবে, তারা দুজনেই জানান যে তারা আজাদকে একসঙ্গে বড় করবেন এবং একটি পরিবার হিসেবেই থাকবেন।
২০২৫ সালে আমির ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক প্রকাশ্যে আসে। আমির তাঁর ৬০তম জন্মদিনের পার্টিতে গৌরীকে পরিচয় করিয়ে দেন। আমির জানান যে, তাঁরা একে অপরকে বহু বছর ধরে চিনতেন এবং তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয়। পরবর্তীতে ৫ই জুলাই তাঁরা তাঁদের বিয়ের ঘোষণা করেন ।
এদিকে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তার ১৮তম সিজন নিয়ে টেলিভিশনে ফিরছে। এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অমিতাভ বচ্চন। ‘চিন্তা পড়ে যাবে’ এই ট্যাগলাইন নিয়ে আসা এই সিজনটি শুধু উত্তর জানার বিষয় নয়, বরং চিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতারও পরীক্ষা।
কেবিসি ১৮ আগামী ১০ই আগস্ট রাত ৯টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ-এ সম্প্রচারিত হবে। এটিও বিশেষ যে এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং সানি দেওল একই মঞ্চে উপস্থিত হবেন। কারন,অমিতাভ বচ্চন এবং সানি দেওলের বাবা, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, হিন্দি সিনেমায় একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। তাঁরা ‘শোলে’, ‘চুপকে চুপকে’ এবং ‘রাম বলরাম’-এর মতো অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ।।
