এইদিন স্পোর্টস নিউজ,২৬ জুলাই : আজ রবিবার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক অর্ধশতক করে ফের ইতিহাস গড়েছেন কিশোর বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ৩১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় পূর্ণ করেন তাঁর অর্ধশতক। জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ম্যাচের পুরোটা সময়ই নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি। চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটি ছিল তাঁর দ্বিতীয় অর্ধশতক ।
এই ইনিংসের মধ্য দিয়ে প্রথম পূর্ণাঙ্গ সদস্য দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১৬ বছর বয়স হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি অর্ধশতক করার একক রেকর্ড গড়লেন সূর্যবংশী। এর আগে এই তালিকায় নাম ছিল কেবল নেপালের কুশল মাল্লার।
ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলে দুটি পরিবর্তন আনা হয়; ইনজুরিতে পড়া প্রিন্স যাদবের জায়গায় সুযোগ পান পেসার অশোক শর্মা এবং শিবম দুবের স্থলাভিষিক্ত হন সূর্যংশ শেডগে।
অন্যদিকে জিম্বাবুয়ে দলেও চোটের কারণে পেসার রিচার্ড এনগারাভার জায়গায় দলে আসেন ওয়েলিংটন মাসাকাদজা।।
