• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর !  অভিযোগের তির বিজেপির দিকে, অস্বীকার করল গেরুয়া শিবির 

Eidin by Eidin
July 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর !  অভিযোগের তির বিজেপির দিকে, অস্বীকার করল গেরুয়া শিবির 
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম । এনিয়ে সিপিএমের পক্ষ থেকে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । 

উল্লেখ্য,দিন চারেক আগে ভাতার বাজারে প্রকাশ্য রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোড়ানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে । প্রতিবাদ করলে দুই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । বিজেপির পক্ষ থেকে এনিয়ে বেশ কয়েকজন সিপিএমের নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে ভাতার ১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল হককে গতকাল গ্রেপ্তার করে পুলিশ । 

জানা গেছে,প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর প্রতিবাদে আজ রবিবার ভাতারে বিশাল মিছিল করে বিজেপি । ভাতার হাউজিং কমপ্লেক্স থেকে এই মিছিল শুরু হয়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে ভাতার নাসিগ্রাম মোড়ে একটি পথসভা করা হয় । উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন কার্ফা, বিজেপির সাংগঠনিক বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃত্ব । সিপিএমের যুবনেতা সাদ্দাম শেখের অভিযোগ,হাউজিং কমপ্লেক্স থেকে মিছিল যাওয়ার সময় আমাদের এরিয়া কমিটির অফিসে ভাঙচুর করা হয় । কেরোসিন তেল ছড়িয়ে দিয়ে যায়। সম্ভবত আগুন লাগানোর পরিকল্পনা ছিল।’ তারা এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানিয়েছেন । অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির তপসিলি মোর্চার রাজ্য কমিটির সদস্য রাজকুমার হাজরা৷ তিনি বলেন,’হামলা-ভাঙচুর করা বিজেপির সংস্কৃতি নয় । সিপিএম মিথ্যা অভিযোগ করছে । ওই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয় ।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Tags: bhatarBurdwanCPM Party Office VandalismWestbengal
Previous Post

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 

Next Post

জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

Next Post
জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

No Result
View All Result

Recent Posts

  • “দেশদ্রোহী বামপন্থীরা ‘আজাদি’ শ্লোগান দিলেই পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিন” : পুলিশকে পরামর্শ দিলেন শমীক ভট্টাচার্য 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
  • ভাতারে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর !  অভিযোগের তির বিজেপির দিকে, অস্বীকার করল গেরুয়া শিবির 
  • প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 
  • উগ্রপন্থী মুসলিম আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর শাসক ; ইসরায়েলের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.