• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 

Eidin by Eidin
July 26, 2026
in বিনোদন
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৬ জুলাই : স্বঘোষিত ‘ককরোচ জনতা পার্টি’র মিছিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা অত্যন্ত কুরুচিকর ছবি প্রদর্শন করতে দেখা গিয়েছিল টালিগঞ্জের বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra)৷ বিজেপি নেতা-কর্মীরা একাধিক থানায় অভিযোগ দায়ের করে অভিনেত্রীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ৷ এদিকে বিষয়টি নিয়ে অভিনেত্রী একটি ভিডিও বার্তায় সাফাই দিয়েছেন যে তিনি এটা ইচ্ছা করে করেননি এবং ছবিতে মোদীজিকে ওভাবে দেখানো হয়েছে সেটা তার নজরে পড়েনি । 

নিট(NEET) প্রশ্নফাঁস বিতর্কে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ প্রদর্শন করে ‘ককরোচ জনতা পার্টি’, বামপন্থী ও উগ্র-বামপন্থী ছাত্র সংগঠনগুলি । তাতে অংশগ্রহণ করেছিলেন সিপিএম সমর্থক অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ সেখানে এক যুবকের সঙ্গে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে । পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত কুরুচিকরভাবে প্রদর্শন করা হয়েছিল । অভিনেত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে বিজেপির নেতাকর্মীরা । 

আজ রবিবার কলকাতার আনন্দপুর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ । তিনি বলেন,’দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত, কুরুচিকর ছবি শ্রীলেখা মিত্র নির্লজ্জভাবে প্রদর্শন করছিলেন। তাই আজ আমি আনন্দপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি । পুলিশের কাছে আমার দাবি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে৷ এদেরকে সমুচিত শিক্ষা দিতে হবে ।’ 

অন্যদিকে এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শ্রীলেখা মিত্র বলেছেন, ‘আমি বিশেষ একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি এবং সেটা ভাইরাল করা হয়েছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি কেন কি বৃতান্ত্য ৷’ তার সাফাই হল,’আমি যতই বিজেপি বা মোদি বিরোধী হই, অন্ধভক্ত বিরোধী হই,মোদী বিরোধী হই, আমায় কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটা যেমন ভীষণ হাস্যকর ব্যাপার, ঠিক তেমনই হাস্যকর যদি কেউ মনে করেন ইচ্ছা করে আমি ইচ্ছা করে ওই ছবিটা নিয়েই দাঁড়িয়েছি । পেটে তো একটু শিক্ষা রয়েছে।’ তার দাবি,প্রচুর ভিড়ের মধ্যে পুলিশ যখন লাঠিচার্জ করছিল তখন তিনি ওই ছবিটা হাতে তুলে নিয়েছিলেন এবং চশমা না পরার কারনে ছবিটি তার নজরে পড়েনি । যদিও অভিনেত্রীর দাবির সঙ্গে একমত হয়নি বিজেপি । পুলিশ যদি সেই সময় লাঠিচার্জই করছিল তাহলে শ্রীলেখা মিত্র হাসিমুখে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন করলেন কি করে ?  অভিনেত্রী বলেছেন, ‘আমায় গ্রেপ্তার করার হলে করবেন ।’ 

পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই বলেছিলেন ভরসা ইন, ভয় আউট । কিন্তু আপনারাই মানুষের মধ্যে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দিচ্ছেন । বলেছেন, এমন ব্যবস্থা নেবো যে তিন পুরুষ মনে রাখবে । তবে আপনার আপ্ত সহায়কের খুনিদের ফাঁসিতে ঝোলান,তারপর নয় অন্যদের শাস্তি দেবেন ।’।

Tags: Entertainment NewsKolkata
Previous Post

উগ্রপন্থী মুসলিম আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর শাসক ; ইসরায়েলের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা 

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের জন্য বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের ; অভিনেত্রীর সাফাই : “আমি ইচ্ছা করে করিনি” 
  • উগ্রপন্থী মুসলিম আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসোর শাসক ; ইসরায়েলের সঙ্গে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা 
  • খারিজি মাদ্রাসা,ওবিসি সার্টিফিকেট, পশুহত্যা আইন, মাইক ব্যবহারের কড়াকড়ির জন্য রাগ থেকেই জামাতি ও মৌলবাদীরা ধর্মতলায় হিংসা ছড়িয়েছিল বলে মন্তব্য করলেন   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • হত্যার ষড়যন্ত্র করেছে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলি : ডোনাল্ড ট্রাম্প কাতারের নতুন বিমান ছেড়ে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়লেন, নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল ন্যাটো সম্মেলনে 
  • ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার নির্বাচনকে ‘অগ্রাধিকার দিচ্ছে না বিসিসিআই ? জেনে নিন তার কারণ…
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.