এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৭ সেপ্টেম্বর : পাকিস্তান ভিত্তিক কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার অনলাইন মডিউলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ বছর বয়সীকে এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) । ধৃতের নাম মাকসুদ আলী । তাকে ১৪ সেপ্টেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে পাকড়াও করা হয় ।
এটিএস-এর অভিযোগ, মাকসুদ আলীর পাইথন ও জাভা প্রোগ্রামিং দক্ষতা ছিল এবং সে “ক্যাপ্টেন এম নেটওয়ার্ক” নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিল । তদন্তকারীদের অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োগ, যোগাযোগ এবং চরমপন্থী প্রচারপত্র বিতরণের জন্য অনলাইন গ্রুপগুলো ব্যবহার করা হচ্ছিল।
এটিএস জানায়, এই নেটওয়ার্কে ভারতের বিভিন্ন প্রান্তের যোগাযোগ এবং বিদেশি সংযোগ জড়িত ছিল। বিএনএস এবং ইউএপিএ-র বিধান অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে ।মাকসুদের গ্রেপ্তারের মধ্য দিয়ে আল-কায়েদার অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত এখন পর্যন্ত দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে আজমগড়ে আরও এক অভিযুক্ত মহম্মদ নাবিলকে গ্রেপ্তার করা হয়েছিল। আজমগড়ের বাসিন্দা ১৯ বছর বয়সী মহম্মদ নাবিল মুসলিম যুবকদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করা,আল-কায়েদার মতাদর্শ প্রচার এবং জিহাদের জন্য সদস্য প্রস্তুত করতে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করত বলে অভিযোগে৷।

