• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 

Eidin by Eidin
November 14, 2026
in কলকাতা, রাজ্যের খবর
গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ নভেম্বর : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করতে গিয়ে গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে । সেই পোস্টের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয় ।  সেজন্য অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞসাবাদের জন্য আজ শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেইমতো ভবানীপুর থানায় হাজিরা দিতে আসেন অভিষেক ব্যানার্জি । 

গত ২ মে এক্স হ্যান্ডলে একটি পোস্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক ব্যানার্জি । তিনি লিখেছিলেন,’আমার ‘ডায়মন্ড হারবার মডেল’-এর সামান্য ক্ষতি করার জন্যও তোমাদের দশটি জনমও যথেষ্ট নয়—হে বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তোমাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার। তোমাদের যা কিছু আছে, সব নিয়ে এসো। আমি পুরো ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছি—ফলতায় চলে এসো।’ 

অভিষেকের এই পোস্টের তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতা অমিত মালব্য । ওই পোস্টটিতে আপত্তি জানিয়েছে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদ এমন দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করতে পারেন না। তাঁর মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি নষ্ট হতে পারে। তাই অভিষেকের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর ধারায় মামলা দায়ের হয়।

উল্লেখ্য,অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আরও একটি অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি গিরিশ পার্ক থানায় মামলা হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে ওই মামলা করা হয়েছে । সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। তার আগেই অন্য একটি মামলায় আজ ভবানীপুর থানায় হাজিরা দিলেন তিনি ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 

No Result
View All Result

Recent Posts

  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.