• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 

Eidin by Eidin
November 14, 2026
in দেশ
“তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বিহার,১৪ নভেম্বর : সন্দেহের বশবর্তী হয়ে এক গৃহবধূকে নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে বিহারের মুঙ্গের জেলা থেকে । ২৮ বছরের স্ত্রীর গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে ৫৫ বছরের স্বামী বলেছিল :”তোদের মা মরে গেছে,তোদের নতুন মা নিয়ে আসব ।” ঘটনাটি মুঙ্গেরের আদর্শ জামালপুর থানার অন্তর্গত জামালপুর শহরের সদর বাজার এলাকায় । নিহতের নাম পূজা দেবী(২৮) । পুলিশ ঘাতক স্বামী দশরথ মণ্ডল(৫৫)কে গ্রেপ্তার করেছে । উল্লেখ্য,ভাগলপুরের ইশাকচকের বাসিন্দা পুজার বিয়ে হয়েছিল ২০১৫ সালে! বিয়ের সময় তার বয়স ১৮ বছরও হয়নি। তার এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বাবা-মাকে এখন কাঠগড়ায় তুলছেন অনেকে । 

জানা গেছে,ধৃত দশরথ মণ্ডল অবসরপ্রাপ্ত রেলওয়ে লোকো পাইলট । জামালপুর শহরের সদর বাজারের কাছে একটি ভাড়া বাড়িতে স্ত্রী পূজা দেবী এবং আট ও পাঁচ বছর বয়সী মেয়ে দুই মেয়েকে নিয়ে থাকতেন । বুধবার গভীর রাতে দশরথ তার স্ত্রীকে আক্রমণ করার আগে শিশু দুটিকে একটি আলাদা ঘরে তালাবদ্ধ করে রেখেছিল । তারপর সে তার স্ত্রীর মৃতদেহ একটি চাদর দিয়ে ঢেকে দেয়  ঘরটি তালাবদ্ধ করে এবং সন্তানদের নিয়ে থানায় যায়, যেখানে সে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।

পুলিশ সন্দেহ করছে যে, পূজা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিল—অভিযুক্তের এমন সন্দেহের কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে । কিন্তু মৃতার ভাই শুভমের অভিযোগ,তাই জামাইবাবু এবং তার কিছু আত্মীয় প্রায় পাঁচ বছর ধরে দিদিকে অতিরিক্ত পণের দাবিতে হয়রানি ও নির্যাতন করে আসছিল। তিনি আরও দাবি করেন যে,দিদির বয়সের কারণে অভিযুক্তরা প্রায়শই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ।

জামালপুর থানার এসএইচও পঙ্কজ কুমার জানান, পুলিশ এই অপরাধের উদ্দেশ্য ও পরিস্থিতি তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

Tags: BiharCrime ReportMunger
Previous Post

পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.