• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে চরম খুশি তৃণমূলের ২ সংখ্যালঘু বিধায়ক  

Eidin by Eidin
June 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে চরম খুশি তৃণমূলের ২ সংখ্যালঘু বিধায়ক  
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ জুন : আজ শুক্রবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা ছাড়াও বিরোধী দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল । উপস্থিত ছিলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন৷ তৃণমূলের দুই মুসলিম বিধায়কই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ।  

আব্দুর রহিম বক্সী বলেন,খুব ভালো মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা খুবই পজিটিভ। উনি যে কথাগুলো বলেছেন সেই মতো কাজ হলে মালদার সার্বিক, সুসংগঠিত উন্নয়ন হবে। তাই মুখ্যমন্ত্রীর মিটিং-এ অংশ নিয়ে তারা বেশ সন্তুষ্ট । অন্যদিকে মোশারফ হোসেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো ও এলাকার  বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার সুযোগ করে দেওয়াকে “খুবই প্রশংসনীয় উদ্যোগ” বলে মন্তব্য করেছেন । পাশাপাশি এলাকায় উন্নয়নের বিষয়েও তিনি আশাবাদী বলেও জানান । 

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম মালদা সফরে করলেন শুভেন্দু অধিকারী। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মালদা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে সরাসরি বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী।  মালদা শহরের বিজেপি কার্যালয়ে  বৈঠক শেষে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি । মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন । বৈঠকে সংশ্লিষ্ট চার জেলার উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো, জনপরিষেবা ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়  ।জেলার নদী ভাঙ্গনের সমস্যার সমাধান, মালদা এয়ারপোর্টে বিমান পরিষেবা চালু, জেলার আমকে শিল্পজাত করার উদ্যোগ গ্রহণ করার দাবী সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর সামনে। তৃণমূলের বিধায়করা যেমন নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি শাসকদলের বিধায়ক এবং সাংসদরাও উন্নয়নের পক্ষে মুখ্যমন্ত্রীর সামনে বিভিন্ন দাবি তুলে ধরেন। দীর্ঘক্ষণ ধরে মালদা কলেজ অডিটোরিয়াম এর দুর্গা কিংকর সদনে চলে বৈঠক।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মালদা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মালদা বিমানবন্দর, হেলিপ্যাড এলাকা এবং মালদা কলেজ অডিটোরিয়াম চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক কর্মী। বৈঠক শেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ  মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।।

Tags: CMSuvenduAdhikariMalda
Previous Post

উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য : মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 

Next Post

সরকারি গ্রন্থাগারগুলো থেকে সরিয়ে ফেলা হবে মমতা ব্যানার্জীর বই, শুভেন্দু অধিকারী সরকারের ভাষ্যমতে ‘এপাং ওপং ঝাপং’ পড়ে শিশুদের কোনো উপকার হবে না 

Next Post
সরকারি গ্রন্থাগারগুলো থেকে সরিয়ে ফেলা হবে মমতা ব্যানার্জীর বই, শুভেন্দু অধিকারী সরকারের ভাষ্যমতে ‘এপাং ওপং ঝাপং’ পড়ে শিশুদের কোনো উপকার হবে না 

সরকারি গ্রন্থাগারগুলো থেকে সরিয়ে ফেলা হবে মমতা ব্যানার্জীর বই, শুভেন্দু অধিকারী সরকারের ভাষ্যমতে ‘এপাং ওপং ঝাপং’ পড়ে শিশুদের কোনো উপকার হবে না 

No Result
View All Result

Recent Posts

  • মমতা ব্যানার্জির আশ্রয়ে লালিত কুমিল্লার হিন্দুদের “কসাই” বাহারউদ্দিন গ্রেপ্তার কলকাতায় !  বানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড,রেশন কার্ডসহ বিভিন্ন ভারতীয় নথি
  • সরকারি গ্রন্থাগারগুলো থেকে সরিয়ে ফেলা হবে মমতা ব্যানার্জীর বই, শুভেন্দু অধিকারী সরকারের ভাষ্যমতে ‘এপাং ওপং ঝাপং’ পড়ে শিশুদের কোনো উপকার হবে না 
  • মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে চরম খুশি তৃণমূলের ২ সংখ্যালঘু বিধায়ক  
  • উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য : মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 
  • চলন্ত ট্রেনে পাথরবাজি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন মোহন ভাগবত, গ্রেপ্তার ২ কিশোর দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.