• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“চুরি করেছেন চোর তো শুনতেই হবে” : বীজপুরে গিয়ে “চোর” শ্লোগানের মুখে পরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
August 9, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“চুরি করেছেন চোর তো শুনতেই হবে” : বীজপুরে গিয়ে “চোর” শ্লোগানের মুখে পরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : আজ রবিবার উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বীজপুরে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। গাড়ি ঘিরে রেখে দেওয়া হয় “চোর চোর” শ্লোগান । গাড়ি লক্ষ্য করে ইট, কাদা ও ছেঁড়া চটি ছোড়ার অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে । এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি ও তাঁর সঙ্গে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন । প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,’চুরি করেছেন চোর তো শুনতেই হবে ।’ 

বীজপুরের ওই ঘটনার পর মমতা বলেন,’ বড় ইট ছোড়া হয়েছে। আমার মাথা ফেটে যেত, এখানে মরে যেতাম৷’ তার অভিযোগ, পরিকল্পিত ভাবে বিজেপি কর্মীদের দিয়ে এই বিক্ষোভ করানো হয়েছে এবং পুলিশ তাঁদের বাধা দেওয়ার বদলে সুরক্ষা দিয়েছে।’

পানিহাটিতে ডঃ অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে “স্মরণে অভয়া”  সভা শেষে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন,’মৃতের পরিবার ওনার সঙ্গে দেখা করতে চায়নি। উনি জোর করে এবং পুলিশকে কিছু না জানিয়ে গিয়েছিলেন ।’ তিনি বলেন,’কোনো বিজেপি কর্মী ওনাকে বিক্ষোভ দেখায়নি । উনি গনরোষের মুখে পড়েছিলেন ।’ পাশাপাশি তিনি মমতার উদ্দেশ্যে বলেন, ‘পানিহাটির উপর দিয়েই আপনি গিয়েছিলেন । একবার রত্নাদি(অভয়ার মা) সামনে গিয়ে গলায় গামছা দিয়ে যদি ক্ষমা চাইতেন তাহলে হয়তো উনি ক্ষমা করে দিতেন । কিন্তু আপনি সেটা করেননি ।’এরপর প্রাক্তনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,’যে ‘অভয়া’কে খুন করে প্রমান লোপাট করেছে, তাকে কাদা ছুড়বে না তো ফুল ছুড়বে?’

Tags: CMSuvenduAdhikariExCMMamataBabarjeeKolkataMassive ProtestWestbengal
Previous Post

তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মমতা ব্যানার্জি, উঠল “চোর” শ্লোগান, গাড়িতে ইট-চটি ছোড়ার অভিযোগ 

Next Post

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লীতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শেখ হাসিনাকে সাংবাদিক সম্মেলন করার সুযোগ দেওয়ায় গোঁসা 

Next Post
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লীতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শেখ হাসিনাকে সাংবাদিক সম্মেলন করার সুযোগ দেওয়ায় গোঁসা 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লীতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শেখ হাসিনাকে সাংবাদিক সম্মেলন করার সুযোগ দেওয়ায় গোঁসা 

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লীতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শেখ হাসিনাকে সাংবাদিক সম্মেলন করার সুযোগ দেওয়ায় গোঁসা 
  • “চুরি করেছেন চোর তো শুনতেই হবে” : বীজপুরে গিয়ে “চোর” শ্লোগানের মুখে পরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মমতা ব্যানার্জি, উঠল “চোর” শ্লোগান, গাড়িতে ইট-চটি ছোড়ার অভিযোগ 
  • কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত প্রতিবেশী “কাকু” 
  • বাংলার মহিলাকে উত্তরপ্রদেশ নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.