এইদিন বিনোদন ডেস্ক,২৮ নভেম্বর : পৌরাণিক তথ্য বিকৃত করার অভিযোগে ‘রামায়ণ: রাইজ অফ এ লিজেন্ড’ চলচ্চিত্রটির বিরুদ্ধে দায়ের করা আবেদনটি শুক্রবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট শুনতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে বর্তমানে বক্স অফিসে ঝড় তোলা চলচ্চিত্রটি আদালত থেকে একটি বড় স্বস্তি পেয়েছে বলে মনে হচ্ছে।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চের সামনে আবেদনটি পেশ করা হয়েছিল। অন্যান্য বিচারপতিরা হলেন জয়মাল্য বাগচী এবং ভি. মোহনা। আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান যে, আবেদনটি ২৩শে নভেম্বর নথিভুক্ত করা হলেও শুনানির জন্য তা তালিকাভুক্ত করা হয়নি। তবে, প্রধান বিচারপতি মত দিয়েছেন যে মামলাটির জরুরি শুনানির কোনো প্রয়োজন নেই, তিনি আবেদনটির জরুরি শুনানি করতে রাজি হননি। সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে। তিনি বলেছেন যে যারা এটি দেখতে চেয়েছিলেন তারা ইতিমধ্যে দেখে ফেলেছেন।
আইনজীবীরা যখন আবারও যুক্তি দিলেন যে সিনেমাটিতে অনেক তথ্য বিকৃত করা হয়েছে, তখন বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট করে দেন যে আদালত এই ধরনের আবেদন বিবেচনা করবে না।তিনি যেভাবে বোঝেন, সেভাবেই সিনেমা বানিয়েছেন। আপনি যেভাবে বোঝেন, সেভাবেই সিনেমা বানান। আদালতের সময় নষ্ট করবেন না। মহাকাব্যটি নিয়ে যদি আপনার ভিন্ন মত থাকে, তবে তার ওপর ভিত্তি করে সিনেমা বানান, বলেন বিচারপতি বাগচী।
উল্লেখ্য,সুপ্রিম কোর্টের দ্বারা সিনেমার মুক্তি আটকে দেওয়ার পুরনো ইতিহাস আছে । এর আগে ২০২৪ সালে আনু কাপুরের সিনেমা ‘হামারে বারাহ’-এর মুক্তির ওপর স্থগিতাদেশ দেয় । ছবিটি ইসলাম ধর্ম ও বিবাহিত মুসলিম নারীদের জীবন সম্পর্কীয় ছিল । বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ আবেদনকারী আজহার বাশা তাম্বোলির প্রতিনিধিত্বকারী আইনজীবী ফৌজিয়া শাকিলের বক্তব্য আমলে নিয়ে বোম্বে হাইকোর্টকে আবেদনটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় । এর আগে সিনেমাটির মুক্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছিল বোম্বে হাইকোর্ট । তারপর জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে সুনানি হয় ।।
