• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কিষাণ মাণ্ডির দুরাবস্থা দেখে হতাশ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, নতুন করে সাজিয়ে তোলার আশ্বাস দিলেন তিনি

Eidin by Eidin
November 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কিষাণ মাণ্ডির দুরাবস্থা দেখে হতাশ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, নতুন করে সাজিয়ে তোলার আশ্বাস দিলেন তিনি
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ নভেম্বর : তৃণমূল কংগ্রেস আমলে রাজ্যজুড়ে তৈরি হওয়া কৃষক বাজার বা কিষাণ মাণ্ডিগুলির অধিকাংশই  কৃষকদের কোনো কাজে লাগে না । কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সমস্ত বাজারের ভবনগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছে । শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরার কিষাণ মাণ্ডির বর্তমান অবস্থা খতিয়ে দেখে হতাশা প্রকাশ করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কেন এই কিষাণ মাণ্ডির এমন দুরাবস্থা সেই ব্যাপারেও তিনি তার সঙ্গে থাকা প্রশাসনের আধিকারিকদের কাছে বিস্তারিত জানতে চান । পরে কিষাণ মাণ্ডিগুলি নতুন করে সাজিয়ে তোলার আশ্বাস দেন তিনি ।

মন্ত্রী দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন,’আজ আমি অন্য কাজে পাঁচরায় এসেছিলাম।প্রথমে পাঁচরা গ্রাম পঞ্চায়েত অফিসে যাই। প্রধান ও উপ-প্রধানের সঙ্গে কথা হয়।তারপর আমি মহকুমা শাসক,বিডিও, ব্লকের কৃষি আধিকারিক ও অন্য অফিসারদের  সঙ্গে নিয়ে পাঁচরা কৃষক বাজার দেখতে যাই।’ তিনি বলেন, ‘পাঁচরা কৃষক বাজারের জায়গা অনেক বড়। বাড়ি, ঘর, গোডাউন,শেড এখানে আছে।এখানে হাট বসানোর প্রয়াস হয়েছিল,কিন্তু জমেনি।এই মাণ্ডি আবার নতুন করে শুরু হবে,যাতে সপ্তাহে একদিন করে এখানে হাট বসে। দেখলাম, এখানে ২২ টা স্টল আছে। স্টল গুলিকে নতুন করে সাজিয়ে অকশন করে দেওয়া হবে,যাতে করে তারা এখানে ব্যবসা করতে পারে।’

পঞ্চায়েত মন্ত্রী আরো বলেন,“রাজ্যে ১৮৬ টা কৃষক বাজার আছে। তার মধ্যে ১০ টাও কাজে লাগে না। বেশিরভাগই ফাঁকা,ভূত বাংলো হয়ে আছে।কোনও লোক যায়না। এখানে যেহেতু অফিস আছে তাই লোকজন আসে।এটার পুরোটাকে কাজে লাগানোর ইচ্ছা আমাদের ইচ্ছে আছে। নতুন করে এখানে কিছু তৈরি করা হবে।তারপর পুরো ইউনিটকে আমরা ’লিজ’ দেব । বিভিন্ন রকম প্রসেসিং করার কথা হচ্ছে।স্টল গুলিক ঠিকঠাক করে বাজার ,হাট বসিয়ে এই  কৃষক বাজার সচল করা হবে।’ পঞ্চায়েত মন্ত্রীর এই ঘোষণায় আশার আলো দেখছেন জামালপুরের কৃষকরা।

জামালপুরের বিজেপি বিধায়ক অরুণ হালদার বলেন,’তৃণমূল সরকার নিজেদের কৃষক দরদী প্রমাণ করতে গোটা রাজ্যব্যাপী কৃষক বাজার বা কিষাণ মাণ্ডি তৈরি করেছিল।তখন বলা হয়েছিল কিষাণ মাণ্ডি তৈরি হলে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে এবং ফড়ে-রাজ খতম হবে।কিন্তু বাস্তবে  এইসব কিছুই হয় না। ১০৮০ কোটির বেশী  টাকা ব্যয় করে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ জুড়ে ১৮৬টি কিষাণ মাণ্ডি তৈরি করেছিল।তার মধ্যে পাঁচরা সহ পূর্ব বর্ধমান জেলার ২০ টি কিষাণ মাণ্ডিও রয়েছে। কিন্তু তৃণমূল সরকারের অকর্মণ্যতার কারণে কোনও কিষাণ মাণ্ডিই কৃষক স্বার্থে কার্যকর রুপ নিতে পারে ।’

তিনি বলেন,’পাঁচরার কিষাণ মাণ্ডির দুরাবস্থার বিষয়টি নিয়ে আমি রাজ্য সরকার  ও পঞ্চায়েত মন্ত্রীর দৃষ্টি  আকর্ষণ করেছিলাম ।  আশা করছি আমাদের সরকারের হাত ধরে পাঁচরার কিষাণ মাণ্ডি এবার প্রকৃত ভাবেই কৃষক স্বার্থে  সচল হয়ে উঠবে।’।

Tags: BurdwanMinister Dilip GhoshWestbengal
Previous Post

অজয়ে নদে স্নান করতে নেমে চোরা খাদে তলিয়ে গেল মামা-ভাগনি, বিয়েবাড়িতে আনন্দের বদলে উঠল কান্নার রোল ; বেআইনি বালি উত্তোলন নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা 

No Result
View All Result

Recent Posts

  • কিষাণ মাণ্ডির দুরাবস্থা দেখে হতাশ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, নতুন করে সাজিয়ে তোলার আশ্বাস দিলেন তিনি
  • অজয়ে নদে স্নান করতে নেমে চোরা খাদে তলিয়ে গেল মামা-ভাগনি, বিয়েবাড়িতে আনন্দের বদলে উঠল কান্নার রোল ; বেআইনি বালি উত্তোলন নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা 
  • শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বিশাল মশাল মিছিল বের করেছে আওয়ামী লীগ 
  • বর্ধমান শহরের পর এবারে ভাতারে সিপিএম ও বিজেপির তুমুল সংঘর্ষ
  • ভাতারে বেপরোয়া লরির ধাক্কায় স্কুটি আরোহী দুই যুবকের মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.