• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমান শহরের পর এবারে ভাতারে সিপিএম ও বিজেপির তুমুল সংঘর্ষ

Eidin by Eidin
November 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বর্ধমান শহরের পর এবারে ভাতারে সিপিএম ও বিজেপির তুমুল সংঘর্ষ
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : বর্ধমান শহরের পর এবারে ভাতারে তুমুল সংঘর্ষে জড়াল সিপিএম ও বিজেপি । আজ শুক্রবার বিকেল নাগাদ এই ঘটনা ঘটেছে ভাতার থানার বলগোনা বাজারে। সংঘর্ষে বিজেপির ভাতার ৩ নম্বর মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু এবং যুব সিপিএম নেতা সফিকুল ইসলাম মণ্ডলসহ দুপক্ষের মিলে মোট প্রায় ২০ জন জখম হয়েছে । তাদের ভাতার হাসপাতালে চিকিৎসায় জন্য নিয়ে যাওয়া হয় ।এদিন সংঘর্ষের ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ । 

উল্লেখ্য,বৃহস্পতিবার বিকালে বর্ধমান শহরের বাদামতলায় সিপিএমের সভা ছিল । সভা চলাকালীন সিপিএম ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। আহত হন সারা ভারত কৃষকসভার সহ-সভাপতি তথা কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার-সহ কয়েকজন বামকর্মী । জানা গেছে,ওই ঘটনার প্রতিবাদে এদিন ভাতারের বলগোনা বাজারে তেমাথা মোড়ে সিপিএমের পথসভা ছিল। আর পথসভা শুরু হতেই সিপিএম ও বিজেপির কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। যদিও আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশবাহিনীকে। তবে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে এই ঘটনায় সিপিএম ও বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে চাপানউতোর । সিপিএমের ভাতার ১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল হকের অভিযোগ, পুলিশের অনুমতি নিয়ে আয়োজন করা আজকের আমাদের এই সভায় বিনা প্ররোচনায় বিজেপি হামলা চালিয়েছে৷’ অন্যদিকে সিপিএমের বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য’ রাখা ও বিজেপি কর্মীদের উপর ‘বিনা প্ররোচনায় হামলা’ চালানোর অভিযোগ তুলেছেন বিজেপির কিষাণ মোর্চার নেতা দিব্যেন্দু দত্ত । পাশাপাশি ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফাও আজকের এই ঘটনার জন্য সিপিএমের ঘাড়ে দায় চাপিয়ে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন ।। 

Tags: Westbengal
Previous Post

ভাতারে বেপরোয়া লরির ধাক্কায় স্কুটি আরোহী দুই যুবকের মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • বর্ধমান শহরের পর এবারে ভাতারে সিপিএম ও বিজেপির তুমুল সংঘর্ষ
  • ভাতারে বেপরোয়া লরির ধাক্কায় স্কুটি আরোহী দুই যুবকের মৃত্যু 
  • পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মন্তেশ্বরের বিজেপির সংখ্যালঘু নেতা  
  • কলকাতা হাইকোর্টের নির্দেশে বিরোধীদলের আসন হারালেন  ঋতব্রত ব্যানার্জী 
  • পাহাড়ের ‘দীপথুন’ স্তম্ভে কার্তিকা প্রদীপ জ্বালানোর আদেশ পালনে অস্বীকার করায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে কঠোরভাবে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.