• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অজয়ে নদে স্নান করতে নেমে চোরা খাদে তলিয়ে গেল মামা-ভাগনি, বিয়েবাড়িতে আনন্দের বদলে উঠল কান্নার রোল ; বেআইনি বালি উত্তোলন নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা 

Eidin by Eidin
November 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অজয়ে নদে স্নান করতে নেমে চোরা খাদে তলিয়ে গেল মামা-ভাগনি, বিয়েবাড়িতে আনন্দের বদলে উঠল কান্নার রোল ; বেআইনি বালি উত্তোলন নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : বিয়েবাড়িতে আনন্দের মাঝে কচিকাঁচারা অজয় নদে স্নান করতে গিয়েছিল । কিন্তু তাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা কেউ ঘুনাক্ষরেও টের পায়নি ।  ৬ জনের মধ্যে চারজন নদীর চোরা খাদে তলিয়ে যায় ৷ দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক কিশোর ও এক কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি । আজ শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার রসুই গ্রামের কাছে অজয় নদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । মৃতদের নাম অঙ্কিত ঘোষ (১৫) ও কিরণ ঘোষ (১৪)। সম্পর্কে তারা মামা ও ভাগ্নি। একসঙ্গে দুটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় বিয়েবাড়িতে আনন্দের বদলে শোকের ছায়া নেমে আসে । 

জানা গিয়েছে,মৃত কিরণ ঘোষ দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সে মামার বাড়ি রসুই গ্রামে এসেছিল। অঙ্কিত ঘোষ সম্পর্কে কিরণের মামা।ঘটনার প্রত্যক্ষদর্শী ইন্দ্রনীল ঘোষ জানান, দিদির বিয়েতে যোগ দিতে এসে ভাই-বোন ও আত্মীয়দের নিয়ে তাঁরা ছ’জন নদীতে স্নান করতে গিয়েছিলেন। নদীতে নামার পর আচমকাই চারজন গভীর খাদের দিকে তলিয়ে যায়। দু’জনকে উদ্ধার করা গেলেও অঙ্কিত ও কিরণকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গ্রামবাসীদের সাহায্যে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি । 

এদিকে, এই দুর্ঘটনার জন্য নদীতে বেআইনি বালি উত্তোলনকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার ফলে নদীর বিভিন্ন জায়গায় গভীর গর্ত বা খাদের সৃষ্টি হয়েছে। স্নান করতে নেমে সেই গভীর খাদে পড়েই দু’জনের মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি। এই ঘটনায় নদী থেকে বেআইনি বালি তোলা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ।।

Tags: BurdwanKetugramWestbengal
Previous Post

শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বিশাল মশাল মিছিল বের করেছে আওয়ামী লীগ 

No Result
View All Result

Recent Posts

  • অজয়ে নদে স্নান করতে নেমে চোরা খাদে তলিয়ে গেল মামা-ভাগনি, বিয়েবাড়িতে আনন্দের বদলে উঠল কান্নার রোল ; বেআইনি বালি উত্তোলন নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা 
  • শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বিশাল মশাল মিছিল বের করেছে আওয়ামী লীগ 
  • বর্ধমান শহরের পর এবারে ভাতারে সিপিএম ও বিজেপির তুমুল সংঘর্ষ
  • ভাতারে বেপরোয়া লরির ধাক্কায় স্কুটি আরোহী দুই যুবকের মৃত্যু 
  • পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মন্তেশ্বরের বিজেপির সংখ্যালঘু নেতা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.