• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মমতা ব্যানার্জি, উঠল “চোর” শ্লোগান, গাড়িতে ইট-চটি ছোড়ার অভিযোগ 

Eidin by Eidin
August 9, 2026
in কলকাতা, রাজ্যের খবর
তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মমতা ব্যানার্জি, উঠল “চোর” শ্লোগান, গাড়িতে ইট-চটি ছোড়ার অভিযোগ 
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গাড়ি ঘিরে রেখে দেওয়া হয় “চোর চোর” শ্লোগান । গাড়ি লক্ষ্য করে ইট, কাদা ও ছেঁড়া চটি ছোড়ার অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে । 

উল্লেখ্য,তোলাবাজি-সহ একাধিক অভিযোগে হালিশহরের তৃণমূল নেতা বিরজু কেওটকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর পর শনিবার তাঁর মৃত্যু হয়।  বিরজুর স্ত্রী তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের অভিযোগ, থানার লকআপে মারধরের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে । ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের দাবি উঠেছে।

আজ রবিবার মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মমতা ব্যানার্জি । কিন্তু তার গাড়ি বীজপুরে আসতেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় । গাড়ির ভিতর থেকে সেই মুহুর্তের ভিডিও রেকর্ড করে পরে তৃণমূলের অফিসিয়াল পেজে শেয়ার করা হয় । ভিডিওতে দেখা যায় যে বাইরে একদল জনতা “চোর চোর” শ্লোগান দিচ্ছে৷ পাশাপাশি গাড়ি থেতে চড়বড় করে আওয়াজ উঠছে। 

মমতা বলেন,’ বড় ইট ছোড়া হয়েছে। আমার মাথা ফেটে যেত, এখানে মরে যেতাম৷’ তার অভিযোগ, পরিকল্পিত ভাবে বিজেপি কর্মীদের দিয়ে এই বিক্ষোভ করানো হয়েছে এবং পুলিশ তাঁদের বাধা দেওয়ার বদলে সুরক্ষা দিয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, মমতা এলাকায় রাজনৈতিক উসকানি দিতে গিয়েছিলেন । তাই গনরোষের মুখে পড়তে হয়েছে তাকে । তবে মমতার সঙ্গে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন জানান যে,এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।। 

Tags: faced massive protests
Previous Post

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ, আটক অভিযুক্ত প্রতিবেশী “কাকু” 

Next Post

“চুরি করেছেন চোর তো শুনতেই হবে” : বীজপুরে গিয়ে “চোর” শ্লোগানের মুখে পরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post
“চুরি করেছেন চোর তো শুনতেই হবে” : বীজপুরে গিয়ে “চোর” শ্লোগানের মুখে পরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

"চুরি করেছেন চোর তো শুনতেই হবে" : বীজপুরে গিয়ে "চোর" শ্লোগানের মুখে পরা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • সৌদি আরবের প্রধান তেল কোম্পানি হুথিদের হামলা, পালটা হামলা সৌদির,আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত 
  • শ্রী দুর্গা সহস্র নাম স্তোত্রম্ : নবরাত্রির সময় দেবী দুর্গার আবাহন  মন্ত্র
  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.