• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য : মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 

Eidin by Eidin
June 12, 2026
in কলকাতা, রাজ্যের খবর
উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য : মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জুন : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে একটি রাজনৈতিক সমাবেশে কথিত উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতার কেন্দ্রীয় বিভাগের হেয়ার স্ট্রিট থানায় বিএনএস-এর ১৯৬(১)/ ৩৫১(২)/ ৩৫২ প্রভৃতি ধারায় এই এফআইআরটি নথিভুক্ত করা হয়েছে।নেতাজি নগর থানার এন এস সি বোস রোড, কলকাতা ৪৭-এর বাসিন্দা তুষার কান্তি দাস (৪৫) নামে জনৈক এক ব্যক্তি এই অভিযোগটি দায়ের করেন । নেতাজি নগর থানায় দায়ের হওয়া প্রাথমিক অভিযোগটি ‘জিরো FIR’ হিসেবে নথিভুক্ত হওয়ার পর, ঘটনাস্থলের এক্তিয়ার মেনে তা হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়।

গত ৯ মার্চ এসপ্ল্যানেডের দলীয় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “…যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না… ১ সেকেন্ডে দেবে ১২টা বাজিয়ে…।” এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগকারীর দাবি,মমতা ব্যানার্জী শান্তিভঙ্গের উস্কানি দেওয়ার উদ্দেশ্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন সংক্রান্ত একটি বিভ্রান্তিকর ভাষণ দিয়েছেন, যা জনশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। 

তবে শুধু গত ৯ মার্চ এসপ্ল্যানেডে নয়,ভোটে পরাজিত হওয়ার পর গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির খুনের ঘটনা নিয়ে একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা । হাদি হত্যার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নাম জুড়ে দেওয়ায় ভারত বিরোধী বাংলাদেশি কট্টরপন্থীরা আরও ভারত বিদ্বেষমূলক প্রচার শুরু করে । সেই বক্তব্যকে ঘিরেও শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন।।

Tags: FIR filed against Mamata BanerjeeKolkataWestbengal
Previous Post

চলন্ত ট্রেনে পাথরবাজি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন মোহন ভাগবত, গ্রেপ্তার ২ কিশোর দুষ্কৃতী 

Next Post

মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে চরম খুশি তৃণমূলের ২ সংখ্যালঘু বিধায়ক  

Next Post
মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে চরম খুশি তৃণমূলের ২ সংখ্যালঘু বিধায়ক  

মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিয়ে চরম খুশি তৃণমূলের ২ সংখ্যালঘু বিধায়ক  

No Result
View All Result

Recent Posts

  • দু’নৌকায় পা দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি ; নিজে নাম লেখালেন বিক্ষুব্ধ গোষ্ঠীতে, স্ত্রী নয়না এখনো মমতার দিকেই 
  • ব্রিটেনে মুসলিম বিদ্বেষ ব্যাপক বৃদ্ধি, এবারে আগুন ধরিয়ে দেওয়া হল বোল্টন শহরে বসবাসকারী এক ইমামের বাড়িতে 
  • চট্টগ্রামে নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন হিন্দু বধূ ও তার কিশোরী মেয়ে ; গুরুতর আহত বধূর ৫ বছরের পুত্রসন্তান
  • ঘৃণা ভুলে শ্বশুরমশাইয়ের জীবন বাঁচালেন জামাই: স্ত্রী আদালতেই বিবাহবিচ্ছেদের নথিপত্র ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন, পাঁচ বছরের দাম্পত্য কলহের অবসান ঘটল সুখকর অনুভূতি দিয়ে 
  • “আমি সমকামী নই, দিশা পাটানি শুধু আমার ঘনিষ্ঠ বন্ধু” : সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনি রায় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.