• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জনকল্যাণ শিবির চলাকালীন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন লাগানো এবং সরকারি দপ্তরে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার দত্তপুকুরের সিপিএম নেতা হাবিব আলিসহ ৩ 

Eidin by Eidin
October 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
জনকল্যাণ শিবির চলাকালীন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন লাগানো এবং সরকারি দপ্তরে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার দত্তপুকুরের সিপিএম নেতা হাবিব আলিসহ ৩ 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৪ অক্টোবর : জনকল্যাণ শিবির চলাকালীন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন লাগানো এবং সরকারি দপ্তরে ভাঙচুরের অভিযোগে এক সিপিএম নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার পুলিশ । হাবিব সিপিএমের দত্তপুকুরে এরিয়া কমিটির সদস্য। পুলিশ বাকি ধৃতদের হাকিমা বিবি ও জাহাঙ্গির আলি নামে চিহ্নিত করেছে ।তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ হয়েছে।  শনিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । 

জানা গেছে,গত শুক্রবার বারাসত-১ নম্বর ব্লক অফিসে জনকল্যাণ শিবির চলছিল। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে না পেরে কিছু মহিলা বিক্ষোভ দেখায় । সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম নেতা হাবিব আলি। অভিযোগ,তিনি  মহিলাদের উসকানি দিচ্ছিলেন । তার মদতেই মহিলারা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। সরকারি শিবিরে ভাঙচুর চালায় । খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । শনিবার আদালতে তোলা হয় । 

আদালতে যাওয়ার পথে হাবিব আলি বলেন,’সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্যই আজকে এই অবস্থা ।’ অন্যদিকে, বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি দীপঙ্কর চক্রবর্তীর দাবি, হাবিব আলির বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে । ইতিপূর্বে তিনি জেলও খেটেছেন।  জনকল্যাণ শিবিরে উস্কানিমূলক কথা বলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিলেন তিনি । যেকারণে তাকে ফের গ্রেপ্তার হতে হয়েছে ।। 

Previous Post

এশিয়ান গেমসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে স্বর্ণপদক জয়ের রেকর্ড করলেন বৈভব সূর্যবংশী ; জানুন আরও কারা আছে এই তালিকায়  

Next Post

মুসলিম অভিবাসীদের উসকে দিয়ে ফ্রান্স জুড়ে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে বামপন্থীরা ! 

Next Post
মুসলিম অভিবাসীদের উসকে দিয়ে ফ্রান্স জুড়ে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে বামপন্থীরা ! 

মুসলিম অভিবাসীদের উসকে দিয়ে ফ্রান্স জুড়ে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে বামপন্থীরা ! 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 
  • ‘আরশোলা’ অভিজিৎ দিপকে ও বামপন্থী নেহা বোরাকে হেফাজতে নিল দিল্লি পুলিশ 
  • তিন বছর আগে গাজলে ঘটে যাওয়া নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ২০ বছর সশ্রম কারাদণ্ড দিল মালদার আদালত 
  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.