• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্দেহের বশে বধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

Eidin by Eidin
September 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সন্দেহের বশে বধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 
6
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ সেপ্টেম্বর : সন্দেহের বশে এক বধূকে মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদার  হবিবপুরের বুলবুলচণ্ডীর দেশওয়ালি পাড়ায় । প্রেমা গুপ্তা(২৪) নামে ওই বধূ বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় বধূর শাশুড়িকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত স্বামী মিঠুন সিংহ এখনও অধরা । পুলিশ তাকে খুঁজছে৷

জানা গেছে,২০১৬ সালে তালপুকুর এলাকার মিঠুনের সঙ্গে প্রেমার বিয়ে হয়। তাদের এক পুত্র ও এক কন্যা রয়েছে । প্রেমা আয়ার কাজ করেন ।প্রেমাকে সন্দেহ করত মিঠুন ও তার পরিবার । এনিয়ে প্রায়ই অশান্তি হত ।  অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন প্রেমা । আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যস্থতায় মাস দুয়েক আগে ফের সংসার শুরু করেছিলেন তারা । 

ঘটনাটি ঘটে রবিবার । প্রেমা কাজ সেরে বাড়ি ফিরতেই মিঠুন তাকে মারধর করতে শুরু করে । এরপর সে প্রেমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় । বধূ কোনো রকমে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন । প্রতিবেশীদের কাছে প্রাণ বাঁচানোর জন্য কাতর আর্তি জানান । স্থানীয়রা তাকে প্রথমে বুলবুলচণ্ডী আরএন রায় হাসপাতালে ভর্তি করে । পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয় । 

অগ্নিদগ্ধ বধূর বাপের বাড়ির অভিযোগ,মিঠুন বেকার । মূলত প্রেমার উপার্জনেই সংসার চলে । উলটে স্ত্রীর কাছে টাকা আদায় করে নেশা করত মিঠুন । সেই সাথে পরকীয়ার সন্দেহে প্রায়ই স্ত্রীকে মারধর করত । অভিযুক্ত স্বামীর দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত বধূর বাপের বাড়ির লোকজন । এনিয়ে তারা থানায় এফ আই আর দায়ের করেছেন ।। 

Previous Post

“ব্যানার্জি ঘোরের মধ্যে আছেন, সব হারানোর যন্ত্রনা মেনে নিতে পারছেন না” : শমীক ভট্টাচার্য 

Next Post

এই বছর আগে মেয়ের মৃত্যুর দিনেই মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ 

Next Post
এই বছর আগে মেয়ের মৃত্যুর দিনেই মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ 

এই বছর আগে মেয়ের মৃত্যুর দিনেই মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ 

No Result
View All Result

Recent Posts

  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.