এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৩ মে : ২০২২ সালে উদুপিতে ছাত্রীদের হিজাব ও গেরুয়া উত্তরীয় পরা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা একটি গুরুতর দিকে মোড় নিয়েছিল। এখন কর্ণাটকের কংগ্রেস সরকার এই বিষয়ে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। সরকার সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং প্রি-ইউনিভার্সিটি কলেজের ছাত্রীদের আবার হিজাব পরার অনুমতি দিয়েছে, কিন্তু গেরুয়া উত্তরীয় পরা নিষিদ্ধ করেছে বলে কন্নড় প্রভা । প্রতিবেদনে বলা হয়েছে,উদুপির সরকারি পিইউ কলেজে ছাত্রীদের হিজাব পরার প্রতিবাদে হিন্দু ছাত্রীরা গেরুয়া উত্তরীয় পরে কলেজে আসে। এটি একটি গুরুতর মোড় নেয় এবং এমনকি আইনি লড়াই পর্যন্ত গড়ায়। এখন রাজ্য সরকার হিজাব ইস্যুতে তার অবস্থান পরিবর্তন করেছে এবং মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি দিয়েছে। বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।
এই কারনে কর্ণাটকের কংগ্রেস সরকার ইউনিফর্ম সংক্রান্ত ২০২২ সালের আদেশটি প্রত্যাহার করে একটি নতুন আদেশ জারি করেছে। পূর্ববর্তী বিজেপি সরকারের জারি করা সেই আদেশে হিজাব পরার অনুমতি দেওয়া হয়নি। এখন সেই আদেশটি প্রত্যাহার করা হয়েছে। কংগ্রেস সরকার নির্ধারিত ইউনিফর্মের সাথে তাগা,পবিত্র দারা, শিব দারা, রুদ্রাক্ষ, পাগড়ি, মাথার স্কার্ফ বা হিজাবের মতো যেকোনো ঐতিহ্যবাহী প্রতীক পরার অনুমতি দিয়েছে। আদেশে বলা হয়েছে, ঐতিহ্যবাহী এবং প্রথা-ভিত্তিক প্রতীকটি ইউনিফর্মের পরিপূরক হতে হবে। এটি ইউনিফর্মকে পরিবর্তন, পরিবর্ধন বা এর সৌন্দর্য ক্ষুণ্ণ করবে না।।
