• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট 

Eidin by Eidin
September 22, 2026
in কলকাতা, রাজ্যের খবর
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ সেপ্টেম্বর : খুন সহ পুরনো একাধিক ফৌজদারি মামলায় গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট । আজ মঙ্গলবার মিলন প্রধানের মামলার শুনানি হয় । মিলনের বিরুদ্ধে মোট ১১টি মামলা ছিল। ৫টি মামলা আগেই প্রত্যাহার করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার। আর একটি মামলায় তিনি অভিযুক্ত নন বলে জানানো হয়েছে। তাই মিলন প্রধানের রক্ষাকবচের আবেদনে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। তবে বাকি পাঁচটি মামলায় আপাতত কোনও কঠোর পদক্ষেপ না করার কথা জানায় আদালত । আগামী ১২ অক্টোবর প্রয়োজন অনুযায়ী মামলাটির শুনানি হবে। 

খুন সহ ১৯ বছরের পুরনো একাধিক ফৌজদারি মামলায় গত শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে পুলিশ মিলন প্রধানকে গ্রেফতার করে। হলদিয়া মহকুমা আদালত মিলনকে ৩ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতে পাঠায় এবং পরবর্তীতে কাঁথি আদালতও তাঁকে ৫ অক্টোবর পর্যন্ত একই নির্দেশ দেয়। গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে এবং আইনি সুরক্ষার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। আদালতের পর্যবেক্ষণ, নন্দীগ্রাম থানা ছাড়া ওই পাঁচটি মামলায় মিলন প্রধান অভিযুক্ত নন, তাই এ মুহূর্তে রক্ষাকবচের প্রয়োজন নেই। 

উল্লেখ্য,নন্দীগ্রামে কালীঘাট তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পর কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেন মমতা ব্যানার্জি । তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই চণ্ডীপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান । এনিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস ।। 

Previous Post

কালনায় গৃহস্থের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও বাড়িতে বোম  ফেলে রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার  ৩                                         

Next Post

সকলকে অন্ধকারে রেখে কোটি টাকার ঋণ হাতিয়ে চম্পট দিয়েছেন সিএসপি ! ঋণ পরিশোধের নোটিশ পেয়ে ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ দেখালেন ভাতারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

Next Post
সকলকে অন্ধকারে রেখে কোটি টাকার ঋণ হাতিয়ে চম্পট দিয়েছেন সিএসপি ! ঋণ পরিশোধের নোটিশ পেয়ে ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ দেখালেন ভাতারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

সকলকে অন্ধকারে রেখে কোটি টাকার ঋণ হাতিয়ে চম্পট দিয়েছেন সিএসপি ! ঋণ পরিশোধের নোটিশ পেয়ে ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ দেখালেন ভাতারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

No Result
View All Result

Recent Posts

  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • বোলপুরে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত পুলিশ কর্মী ; পলাতক অভিযুক্ত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.