• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালনায় গৃহস্থের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও বাড়িতে বোম  ফেলে রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার  ৩                                         

Eidin by Eidin
September 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কালনায় গৃহস্থের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও বাড়িতে বোম  ফেলে রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার  ৩                                         
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ সেপ্টেম্বর : এক গৃহস্থের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের পর বাড়িতে বোমা ফেলে রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনার বুলবুলিতলা এলাকায় । অভিযোগের ভিত্তিতে বজরং দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ । ধৃতরা হলেন : মহাদেব ঘোষ ,মাধব ঘোষ এবং দীপঙ্কর অধিকারী। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তিন ধৃতকে সোমবার কালনা মহকুমা  আদালতে পেশ করে। তাদের মধ্যে মহাদেব ও  দীপঙ্করকে ৪ দিনের পুলিশ হেফাজত এবং মাধব  ঘোষকে বিচারবিভাগীর হেফাজতে পাটানোর নির্দেশ দিয়েছেন বিচারক ।


অভিযোগ,রবিবার বিকালে বুলবুলিতলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত হোরসোনাডাঙা গ্রামের বাসিন্দা কাজী নাজিমউদ্দিন ও তার ভাই কাজী আরিফউদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে । পরিবারের দাবি,এক বছর আগে তাঁরা ব্যাঙ্কের নিলামের মাধ্যমে বুলবুলিতলায় রাস্তার ধারে প্রায় ৮ কাঠা একটি জায়গা কেনেন। ওই জায়গাটি অভিযুক্তপক্ষের ছিল  ।সেই কারণে তখন থেকেই তারা জায়গাটি তাদের ফেরত দিতে হবে বলে দাবি করে চাপ সৃষ্টি করতে থাকে।


নাজিমউদ্দিন ও আরিফউদ্দিনের দাবি,তাঁরা ওই জায়গা ফেরত দিতে অস্বীকার  করলে অভিযুক্তরা ক্ষুব্দ হয় ।বদলা নিতে তারা রবিবার বিকালে দলবল নিয়ে তাঁদের বাড়িতে হামলা,ভাঙচুর চালায়। এমনকি তাঁদের বাড়িতে বোমা ফেলে রেখে দিয়ে তাঁদের ফাঁসানোরও চেষ্টাও করে বলে দাবি তাদের ।


খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে  পাঁচটি বোম উদ্ধার করে। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। বোম ডিসপোজাল স্কোয়াড এদিনই বোমাগুলি নিস্ক্রিয়  করে।


এই গ্রেপ্তারি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কাটোয়া সাংগঠনিক জেলা সম্পাদক বিপ্লব চট্টোপাধ্যায় বলেন,’ধৃতরা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্য কর্তাদের ঘনিষ্ট।বজরং দল হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন। মহাদেব ঘোষ, মাধব ঘোষ একসময়ে আমাদের যুব সংগঠনে এসে কাজ করেছে ঠিকই। তবে এখন তারা কেউ সংগঠনের কোনও দায়িত্বে বা পদেও নেই । বিপ্লব বাবু স্পষ্ট জানান,ব্যক্তিগত সম্পত্তি নিয়ে ঝামেলা আশান্তির ঘটনায় বজরং দলের নাম জড়ানো হচ্ছে ।
তবে শুধু হোরসোনাডাঙা গ্রাম নয়,একই রকম ভাবে কালনার সুলতানপুরেও বোম উদ্ধারের ঘটনা  ঘটানা ঘটেছে।সুলতানপুরে থাকা কালনার বিজেপি নেতার বন্ধ বাড়ির দোতলার বারান্দা থেকে পুলিশ ৫টি বোম উদ্ধার করেছে । বোম ডিসপোজাল স্কোয়াড এদিন ওই বোম গুলি  নিষ্ক্রিয়  করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বাড়িটি পূর্বস্থলী ২ নম্বর মণ্ডলের সহ-সভাপতি প্রশান্ত প্রামাণিকের।ওই বাড়িতে দীর্ঘদিন যাবৎ কেউ বসবাস করেন না। তাই  বাড়িটি বন্ধই থাকে। বিজেপি নেতার স্ত্রী গত রবিবার বাড়ি পরিস্কার করতে গিয়ে বোমগুলি দেখতে পান। সেই খবর পৌছায় কালনা থানার অধীন বুলবুলিতলা পুলিশ ফাঁড়িতে।পুলিশ ওই বাড়িতে পৌছে বোমগুলি উদ্ধার করে।পরিবাবের দাবি,প্রশান্ত প্রামাণিককে ফাঁসাতে কেউ তাঁর বন্ধ বাড়িতে বোম ফেলে রেখে দিয়ে গেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ  খতিয়ে দেখছে।।

Previous Post

এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতল ভারত, ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারাল স্মৃতি মান্ধানারা 

Next Post

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট 

Next Post
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট 

No Result
View All Result

Recent Posts

  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • বোলপুরে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত পুলিশ কর্মী ; পলাতক অভিযুক্ত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.