• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় নিজের ঘরেই বিধবা মহিলার গলাকাটা লাশ উদ্ধার, আটক ২ আত্মীয় 

Eidin by Eidin
September 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় নিজের ঘরেই বিধবা মহিলার গলাকাটা লাশ উদ্ধার, আটক ২ আত্মীয় 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ সেপ্টেম্বর : নিজের মধ্যেই এক বিধবা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । মৃতার নাম চিন্তামণি মণ্ডল( ৪৮) । কাটোয়া থানার বাদরা গ্রামের ঘোষপাড়ায় তাঁর বাড়ি । আজ শুক্রবার সকালে ঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধারাল কিছু দিয়ে শ্বাসনালী কেটে তাঁকে হত্যা করা হয়েছে । এই ঘটনায় মৃতার দুই আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পারিবারিক বিবাদ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনো কারন আছে তদন্ত করে দেখছে পুলিশ । 

জানা গেছে,চিন্তামণি মণ্ডলের স্বামী বছর দুয়েক আগে রোগে মারা গেছেন । তাঁদের এক ছেলে ও এক মেয়ে । মেয়ের বিয়ে হয়ে গেছে । ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । একাই বাড়িতে থাকতেন চিন্তামণি দেবী । ছেলের পাঠানো টাকাতেই সংসার চলত তাঁর ।  জানা গেছে,আজ সকালে তিনি ঘুম থেকে উঠছেন না  দেখে প্রতিবেশী বধূ যমুনা মণ্ডলের সন্দেহ হয় । তখন তিনি বাড়িতে ঢুকলে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন । মৃতদেহের পাশেই পড়েছিল একটি রক্তমাখা ব্লেড ও চিন্তামণিদেবীর ফোনটি । 

খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের নজর পড়ে যে,মৃতার শরীরে গহনা  ছিল । গলাকাটার পাশাপাশি শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন । এ থেকে পুলিশ একপ্রকার নিশ্চিত যে,চুরির উদ্দেশ্যে খুন হননি তিনি । 

জানা গেছে,চিন্তামণি মণ্ডলের বাড়ির গায়েই তাঁর ভাসুর প্রশান্ত মণ্ডলের বাড়ি৷ তাদের সম্পর্ক ভালো ছিল না । পারিবারিক বিবাদের কারনে মহিলা খুন হয়েছেন কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।। 

Tags: BurdwanCrime ReportKatwaWestbengalwidowed woman Murdered
Previous Post

প্রতীক হাতছাড়া হওয়ার পরে ফের জোর ধাক্কা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই নাম প্রত্যাহার করে নিলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী 

Next Post

পাকিস্তানে পুলিশ লাইনসের মসজিদে ইত্তেহাদুল মুজাহিদিনের ভয়াবহ হামলায় মৃত নিহত ১৬, আহত অন্তত ৫০

Next Post
পাকিস্তানে পুলিশ লাইনসের মসজিদে ইত্তেহাদুল মুজাহিদিনের ভয়াবহ হামলায় মৃত নিহত ১৬, আহত অন্তত ৫০

পাকিস্তানে পুলিশ লাইনসের মসজিদে ইত্তেহাদুল মুজাহিদিনের ভয়াবহ হামলায় মৃত নিহত ১৬, আহত অন্তত ৫০

No Result
View All Result

Recent Posts

  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.