এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ সেপ্টেম্বর : ‘মাংস খাওয়া’ বিতর্কে বাগেশ্বর ধামের মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বিরোধিতায় নেমেছে তৃণমূল- সিপিএম ও কংগ্রেস । ওই তরুন সন্ন্যাসীর ছবিতে জুতো-লাথি মেরে এবং পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের সদস্য সদস্যারা । তাদের গ্রেপ্তার করার জন্য বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়েচড়ে বসল পুলিশ। আজ শুক্রবার ভোরে টালিগঞ্জের নিজ বাড়ি থেকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ ।
মূলত ধৃত কংগ্রেস নেতার নেতৃত্বই ভবানীপুর থানার সামনে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতারা৷ এদিকে তার গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। তিনি ‘জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায়ের সামনেই কংগ্রেস মাথা নত করেনি। কংগ্রেস সৈনিকরা প্রতিবাদের পথ থেকে সরে যাননি।’ কিন্তু গেরুয়া বসবধারী ও গলায় বজরংবলীর মালা পরিহিত এক সন্নাসীর ছবিতে জুতো-লাথি মেরে পোড়ানো কেমন প্রতিবাদ ? অন্য সম্প্রদায়ের ধর্মগুরুর ক্ষেত্রেও কি কংগ্রেস একই ভূমিকা নেবে ? এই প্রশ্ন উঠছে ।।

