• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী  তাপস রায় ; নতুন সরকারের চুড়ান্ত দফতর বন্টন সম্পূর্ণ 

Eidin by Eidin
June 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী  তাপস রায় ; নতুন সরকারের চুড়ান্ত দফতর বন্টন সম্পূর্ণ 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা১০ জুন : গত ১ জুন রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে লোক ভবনে যে ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, আজ তাঁদের দায়িত্ব বণ্টন করা হলো। অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। তাপস রায় সামলাবেন শিল্প মন্ত্রক। 

নতুন মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য, জাতিগত সমীকরণ এবং লিঙ্গ বৈচিত্র্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০ জন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে উঠে এসেছেন, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। এছাড়াও মন্ত্রীসভায় নারীর অংশগ্রহণ বেড়েছে, যার মধ্যে অগ্নিমিত্রা পাল এবং মালতি রাভা রায়ের মতো গুরুত্বপূর্ণ মুখ রয়েছেন। 

নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, শিক্ষা ও বস্ত্রমন্ত্রী দীপক বর্মন, পরিবহণ ও শ্রমমন্ত্রী  অর্জুন সিং,কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, পর্যটন ও  পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, বন ও পরিবেশমন্ত্রী  মনোজ ওঁরাও, অনগ্রসর শ্রেণি কল্যাণ,জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, সেচ মন্ত্রী অরূপ কুমার দাস এবং পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অজয় পোদ্দার । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সরকারে এখন মোট মন্ত্রীর সংখ্যা ৪১।।

Tags: BJP CabinetKolkataWestbengal
Previous Post

নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পুঞ্চ সেক্টরে প্রবেশের পর পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে আসা ১৪ বছর বয়সী কিশোর আটক 

No Result
View All Result

Recent Posts

  • অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী  তাপস রায় ; নতুন সরকারের চুড়ান্ত দফতর বন্টন সম্পূর্ণ 
  • নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পুঞ্চ সেক্টরে প্রবেশের পর পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে আসা ১৪ বছর বয়সী কিশোর আটক 
  • দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ আগুন ; ওই ভবনেই ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে  
  • বলিউড অভিনেত্রী সানি লিওনকে কর্ণাটক সিআইডির নোটিশ
  • অলিম্পিকে বিরাট কোহলি ও বৈভব সূর্যবংশীর যুগলবন্দি দেখতে চান শ্রীশান্ত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.