• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গানবাজনা “হারাম” !  উগ্র ইসলামি গোষ্ঠীর হুমকিতে কিশোরগঞ্জে বাতিল করতে হল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের কনসার্ট 

Eidin by Eidin
August 19, 2026
in আন্তর্জাতিক
গানবাজনা “হারাম” !  উগ্র ইসলামি গোষ্ঠীর হুমকিতে কিশোরগঞ্জে বাতিল করতে হল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের কনসার্ট 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ আগস্ট : উগ্রপন্থী ইসলামি গোষ্ঠীগুলির কাছে গানবাজনা “হারাম” ! আর কনসার্টের আয়োজন করে “ইমাম-উলামা পরিষদ” নামে একটি উগ্র ইসলামি গোষ্ঠীর রোষানলে পড়তে হয়েছিল বাংলাদেশের কিশোরগঞ্জের “আলীশান রেস্টুরেন্ট” কর্তৃপক্ষকে । পরিস্থিতি এতটাই ঘোরালো করে তোলা হয়েছিল যে, প্রাণ বাঁচাতে কনসার্টটি বাতিল করে দিতে বাধ্য হয়েছে হোটেল কর্তৃপক্ষ । আজ বুধবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কনসার্টে গান গাওয়ার কথা ছিল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের। 

গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের ঘোষণার পর ১৮ আগস্ট অনুষ্ঠান বন্ধের জন্য ইমাম-উলামা পরিষদ কিশারগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে একটি আবেদন করা হয় জেলা প্রশাসকের কাছে । আবেদনটি করেন কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরীয়ত বিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্যে এই ধরনের অনুষ্ঠান “আল্লাহ তা’আলার আযাব” আসার কারণ। যদি এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগকারী কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আজ বুধবার দুপুরে কনসার্টটি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের পর জেলা প্রশাসন আজ আমাদেরকে কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন। এ জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

আজ দুপুরে পুরাতন স্টেডিয়ামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালপত্র গুছিয়ে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে আয়োজকদের লোকজন।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মহম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমাদের রেস্টুরেন্টের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। আমাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়ে দেয় যে এই কনসার্ট করা যাবে না।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায়   কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়াও যে রেস্টুরেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সে প্রতিষ্টানের লাইসেন্সও নেই বলেও তিনি দাবি করেছেন ।।

Tags: BangladeshInternational News
Previous Post

‘বেশি লম্বা’ হওয়ার কারণে সেট থেকে বের করে দেওয়া হয়েছিল  : অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করলেন “বিগ বি” 

No Result
View All Result

Recent Posts

  • গানবাজনা “হারাম” !  উগ্র ইসলামি গোষ্ঠীর হুমকিতে কিশোরগঞ্জে বাতিল করতে হল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের কনসার্ট 
  • ‘বেশি লম্বা’ হওয়ার কারণে সেট থেকে বের করে দেওয়া হয়েছিল  : অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করলেন “বিগ বি” 
  • কন্নড়ভাষী দেবদত্ত পাডিক্কালের উদ্দেশ্যে ঋষভ পান্থের মজাদার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • সমাজবাদী পার্টির নেতা আজম খানের ১০ ঘাঁটিতে ইডির অভিযান 
  • কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.