• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্ধিক্ষণের মুহূর্তে ভারতীয় পুরুষ হকি দল :  ১৯৭৫-এর বিশ্বকাপ ও আজকের স্বপ্ন 

Eidin by Eidin
August 19, 2026
in খেলার খবর
সন্ধিক্ষণের মুহূর্তে ভারতীয় পুরুষ হকি দল :  ১৯৭৫-এর বিশ্বকাপ ও আজকের স্বপ্ন 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শঙ্খ বারিক,১৯ আগস্ট : হল্যান্ড-বেলজিয়ামে যখন ভারতীয় পুরুষ হকি দল ২০২৬-এর বিশ্বকাপ খেলছে, তখন ৫০ বছর আগের ১৫ই মার্চ, ১৯৭৫ বারবার মনে পড়ছে। কুয়ালামপুরের মেরদেকা স্টেডিয়াম। ৫০ হাজার দর্শক। প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপ হকির ফাইনাল ম্যাচ– ফল: ভারত–২ আর পাকিস্তান–১। এখনও পর্যন্ত সেটাই ভারতের একমাত্র হকি বিশ্বকাপ জয়। আর আজ ১৯শে আগস্ট, ২০২৬। ৫০ বছর পর আবার সামনে পাকিস্তান। এবার নকআউটের টিকিটের লড়াই।

পিছিয়ে পড়ে জয়: ১৯৭৫-এর সেই ৭০ মিনিট:

এশিয়া মহাদেশে প্রথমবার হকি বিশ্বকাপ; আর ভারতীয় হকির সবচেয়ে নাটকীয় ফাইনাল। ১৮ মিনিটে পাকিস্তানের মহম্মদ সইদের গোলে পিছিয়ে যায় ভারত। তারপর টিম ম্যানেজার বালবীর সিং-এর ভাষায় “ভারতীয় হকির অন্যতম সেরা প্রদর্শনী”। ৪৪ মিনিটে সুরজিৎ সিং পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান। তারপর হরচরণ সিং-এর স্টিক থেকে বল ভি জে ফিলিপসের স্টিক ঘুরে অশোক কুমার-এর স্টিকে বল পৌঁছাতেই জোরালো দূরপাল্লার শটে গোল…. ২-১ । 

কে এই অশোক কুমার? মেজর ধ্যানচাঁদের পুত্র) পাকিস্তান গোল নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু পাকিস্তানের প্রতিবাদ খাটেনি। কী ঘটেছিল? পাকিস্তান দলের দাবি ছিল, অশোক কুমারের শটটি গোলপোস্টে লেগে মাঠে ফিরে এসেছিল, অর্থাৎ বলটি সম্পূর্ণভাবে গোললাইন পার করেনি। কিন্তু সেই ম্যাচের মালয়েশিয়ান আম্পায়ার জি বিজিয়ানাথন গোলটি বৈধ বলে ঘোষণা করেন। সে যুগে আজকের মতো আধুনিক টিভি রিপ্লে বা ভিডিও সহায়তাকারী প্রযুক্তির প্রচলন না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, এবং পাকিস্তান দলের আপত্তি খারিজ হয়ে যায়।

এই জয়ের আগে ভারতীয় হকি দল খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ১৯৬৮তে মেক্সিকো অলিম্পিকে ব্রোঞ্জ– তারপর আর কোনো বড় ট্রফি ঘরে আসেনি। ১৯৭১-এ বিশ্বকাপ জেতে পাকিস্তান। পরের বছর অলিম্পিকে হতাশা নিয়ে ফিরতে হয়। ১৯৭৩-এ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের কাছে পেনাল্টি শুটআউটে হেরে রানার্স হয়েই অসন্তুষ্টি নিয়ে আবার ঘরে ফেরা। ১৯৭৫-এ হল প্রতীক্ষার অবসান। আবার ভারতীয় হকি স্বমহিমায় বিশ্বের শীর্ষস্থানে ফিরে এল। তাই ভারতের জন্যও ১৯৭৫-এর জয়টা ছিল আত্মবিশ্বাস ফেরানো।

২০২৬: সন্ধিক্ষণের মুহূর্তে

৫০ বছর পর আবার ভারতীয় হকির সামনে ফ্ল্যাস-ব্যাক। ২০২১ টোকিও ও ২০২৪ প্যারিস পরপর ২টো অলিম্পিক ব্রোঞ্জ। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও কাঁটার উপর। পুল ‘ডি’-র বর্তমান অবস্থা: ইংল্যান্ড ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। ভারতও ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট, আর পাকিস্তান সম সংখ্যক ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে নীচে।

আজকের হিসাব সোজা  

আজ বুধবার (১৯শে আগস্ট) পাকিস্তানের বিরুদ্ধে ড্র করলেই নকআউট। জিতলে আরও ভালো। কিন্তু হারলেই বিদায়। কোচ বলছেন দলের fitness, skill ও depth নিয়ে আশাবাদী।

ইতিহাস ডাকছে 

১৯৭৫-এ আমরা প্রমাণ করেছিলাম পিছিয়ে পড়েও ম্যাচে ফেরা যায়, পাকিস্তানকে হারানো যায়। প্রমাণ করেছিলাম এশিয়ার মাটিতে বিশ্বসেরা হওয়া যায়।

২০২৬-এ প্রশ্ন একটাই– অলিম্পিক ব্রোঞ্জের পর বিশ্বকাপের ৫০ বছরের খরা কাটানোর দিকে ভারত কী এগিয়ে যেতে পারবে? ১৬ কোটি মানুষ অপেক্ষায় থাকবে টিভির সামনে। তারা আরেকটা ১৯৭৫-এর মুহূর্ত চায়। একটা ট্রফি নিয়ে ৫০ বছর বাঁচা যায় না। আজ সময় এসেছে দ্বিতীয়টার পথে প্রথম পা ফেলার।।

Tags: Hockey IndiaSports News
Previous Post

গানবাজনা “হারাম” !  উগ্র ইসলামি গোষ্ঠীর হুমকিতে কিশোরগঞ্জে বাতিল করতে হল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের কনসার্ট 

Next Post

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত

Next Post
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত
  • সন্ধিক্ষণের মুহূর্তে ভারতীয় পুরুষ হকি দল :  ১৯৭৫-এর বিশ্বকাপ ও আজকের স্বপ্ন 
  • গানবাজনা “হারাম” !  উগ্র ইসলামি গোষ্ঠীর হুমকিতে কিশোরগঞ্জে বাতিল করতে হল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের কনসার্ট 
  • ‘বেশি লম্বা’ হওয়ার কারণে সেট থেকে বের করে দেওয়া হয়েছিল  : অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করলেন “বিগ বি” 
  • কন্নড়ভাষী দেবদত্ত পাডিক্কালের উদ্দেশ্যে ঋষভ পান্থের মজাদার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.