• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড কলকাতা পুলিশের এসআই  ইকলাখ আহমেদ 

Eidin by Eidin
November 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড কলকাতা পুলিশের এসআই  ইকলাখ আহমেদ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ নভেম্বর : সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের ইন্সপেক্টর ইকলাখ আহমেদ (অথবা আখলাক আহমেদ)-কে সাসপেন্ড করা হয়েছে। ইকলাখ আহমেদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অন্তর্গত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ আউটপোস্টের ইনচার্জ ছিলেন । শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লালবাজারের নির্দেশে তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন বলে জানা গেছে । 

গতকাল(09.11.2026) কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার জারি করা একটি নির্দেশে (Commissioner’s Order No. 678) বলা হয়েছে, “কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অন্তর্গত ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (I/C) ইন্সপেক্টর এখলাক আহমেদকে (যিনি বর্তমানে কলকাতা আর্মড পুলিশের ১ম ব্যাটালিয়নে বদলি হয়েছেন) ০৯.১১.২০২৬ তারিখ (অপরাহ্ন) থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।” ওই নির্দেশে আরও লেখা হয়েছে, “সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলাকালীন তাঁকে স্বপদে বহাল রাখা জনস্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি তাঁর মূল বেতনের অর্ধেক এবং অন্যান্য প্রাপ্য ভাতা ‘জীবিকা নির্বাহ ভাতা’ (subsistence allowance) হিসেবে পাবেন। তাঁকে অবিলম্বে তাঁর সরকারি সরঞ্জামাদি (Govt. kits) কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে জমা দিতে হবে।” 

সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই বিতর্কের কেন্দ্রে চলে আসেন ইকলাখ আহমেদ । তাকে ক্যালকাটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের ইনচার্জ থেকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয় । কিন্তু বদলির পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হল ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

অভিষেক ব্যানার্জির জন্মদিন পার্টিতে সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হল  

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড কলকাতা পুলিশের এসআই  ইকলাখ আহমেদ 
  • অভিষেক ব্যানার্জির জন্মদিন পার্টিতে সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হল  
  • রুশ পত্নীর সঙ্গে ১৩ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানছেন দক্ষিণের অভিনেতা পবন কল্যাণ! 
  • হোটেলে জুয়ার আসর থেকে গ্রেপ্তার দুর্গাপুরের প্রভাবশালী তৃণমূল নেতা ; বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বললেন : “এই সমস্ত কুকর্মের জন্যই মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে” 
  • প্রদোষস্তোত্রাষ্টকম : সন্ধ্যায় এই স্তোত্র পাঠে  জীবনের সমস্ত দুঃখ, দারিদ্র্য ও পাপ মোচন হয় এবং ভগবান শিব ও মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ হয় বলে বিশ্বাস
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.