এইদিন বিনোদন ডেস্ক,১০ নভেম্বর : রুশ পত্নীর সঙ্গে ১৩ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানছেন দক্ষিণের অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ ! সোশ্যাল মিডিয়ায় এনিয়ে জোর জল্পনা চলছে পবন কল্যাণ ও তার স্ত্রী আন্না কোনিদালার নাম লেখা একটি যৌথ বিবৃতি ভাইরাল হয়েছে । ওই লিখিত বিবৃতির শিরোনাম হল : “আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনজনদের উদ্দেশ্যে…” । তাতে লেখা হয়েছে,’জীবনের একটি দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর, আমরা পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটলেও, আমরা একে অপরের ভালো বন্ধু হিসেবেই থাকব এবং আমাদের চমৎকার সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবেও অবিচল থাকব। তাদের সুখ ও কল্যাণ সবসময়ই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। জীবনের এই পরিবর্তনকালীন সময়ে, আমরা আপনাদের সহানুভূতি, সদয় মনোভাব এবং আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানাচ্ছি। এই যাত্রাপথে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পবন কল্যাণ কোনিদালা আন্না কোনিদালা ।’
প্রসঙ্গত,আন্না কোনিদালার পূর্বনাম আন্না লেজনেভা । তিনি হলেন একজন রুশ বংশোদ্ভূত প্রাক্তন মডেল ও অভিনেত্রী । ২০১৩ সালে তিনি তেলুগু সুপারস্টার এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণকে বিয়ে করে । এটি ছিল পবন কল্যাণের তৃতীয় বিয়ে । তার প্রথম বিয়ে হয় ১৯৯৭ সালে নন্দিনীর সঙ্গে । কিন্তু ২০০৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের । পরের বছর ২০০৯ সালে রেনু দেসাইকে বিয়ে করেন পবন । কিন্তু এই বিয়ে মাত্র ৩ বছর স্থায়ী হয়েছিল । ২০১২ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পরের বছর আন্না লেজনেভাকে বিয়ে করেন পবন কল্যাণ । কিন্তু এই বিয়ে ১৩ বছর স্থায়ী হয় । পবনের দ্বিতীয় ও তৃতীয় বিয়ে থেকে ৪টি সন্তান রয়েছে।।
