• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুলিশের ফোন পেয়ে চোরাই স্মার্টফোন ফোন ফেরত দিতে বর্ধমান থানায় এলেন বাংলাদেশের  আহাদ আলী  

Eidin by Eidin
November 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পুলিশের ফোন পেয়ে চোরাই স্মার্টফোন ফোন ফেরত দিতে বর্ধমান থানায় এলেন বাংলাদেশের  আহাদ আলী  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ অক্টোবর  : বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে এক মহিলার স্মার্টফোন চুরি হয়ে যায় ৷ বাংলাদেশের নাগরিক মহম্মদ আহাদ আলী বেড়াতে এসে সেই ফোনটি কিনেছিলেন । তবে তিনি জানতেন যে ফোনটি চোরাই । তারপর তিনি নিজের দেশে ফিরে যান । কিন্তু বর্ধমান থানার পুলিশের কাছ থেকে ফোনে  বিষয়টি জানতে পারে তিনি চমকে যান । শেষ পর্যন্ত বর্ধমান থানার পুলিশের আহ্বানে সাড়া দিয়ে  আহাদ আলী নিজেই আজ সোমবার সশরীরে বর্ধমান থানায় হাজির হয়ে ফোনটি জমা দিয়ে গেলেন । ওই বাংলাদেশির মানসিকতার প্রশংসা করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারা । আর হাসপাতাল চত্বর থেকে তার স্মার্টফোনটি চুরি হয়ে যায় । এনিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে  পুলিশ।  সাইবার সেলের সহায়তায় মোবাইলটির প্রযুক্তিগত সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে।  বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলী  বর্ধমান শহরের  একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন।

কিভাবে বাংলাদেশে পৌঁছে গেল ফোনটি? 
আসলে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসেছিলেন রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলী । সেই সময় শহরের একটি দোকান থেকে একটি সিম ও একটি ফোন কেনেন  ৷ ভারতে অবস্থানকালে তিনি ভারতীয় ফোন ও সিম ব্যবহার করেন । আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা।এর পরেই আহাদ আলীর সঙ্গে যোগাযোগ করে বর্ধমান থানার পুলিশ। ফোনটি যে হারানো বা চুরি যাওয়া সম্পত্তি, তা জানার পর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেন আহাদ আলী । তিনি নিজে বর্ধমান থানায় এসে পুলিশের হাতে ফোনটি তুলে দেন। পুলিশ আইনি প্রক্রিয়া মেনে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পরবর্তী পদক্ষেপ শুরু করেছে ।।

Tags: BurdwanWestbengal
Previous Post

নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাকিস্তানি টিভি উপস্থাপিকা রাবিয়া আহসানের মৃতদেহ উদ্ধার ; গ্রেপ্তার স্বামী 

No Result
View All Result

Recent Posts

  • পুলিশের ফোন পেয়ে চোরাই স্মার্টফোন ফোন ফেরত দিতে বর্ধমান থানায় এলেন বাংলাদেশের  আহাদ আলী  
  • নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাকিস্তানি টিভি উপস্থাপিকা রাবিয়া আহসানের মৃতদেহ উদ্ধার ; গ্রেপ্তার স্বামী 
  • ধর্ষণ ও চাঁদাবাজির মামলায় কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার মমতা তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস
  • বিহারের ‘বাহুবলী’ কন্যার বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে ; প্রধানমন্ত্রী মোদীসহ অতিথির সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে 
  • “অভিষেক ব্যানার্জির জন্মদিনে  পুলিশের উপর হামলা চালিয়েছিল একবালপুরের বিশেষ লোকেরা” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.