• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অনুব্রত মণ্ডলের উপর হামলাকে ‘পরিকল্পিত নাটক’ বললেন শমীক ভট্টাচার্য 

Eidin by Eidin
October 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অনুব্রত মণ্ডলের উপর হামলাকে ‘পরিকল্পিত নাটক’ বললেন শমীক ভট্টাচার্য 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ অক্টোবর : গতকাল বীরভূমের সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে হামলা চালায় তিন যুবক। অনুব্রত চেয়ারে বসে থাকার সময় সামনের টেবিলের কাঁচ গাছের চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে ভেঙে দেয় তারা । হামলার জেরে একসময়ের বীরভূমের দৌর্দণ্ডপ্রতাপ এই নেতার চোখের নীচে কাচের টুকরো লেগেছে। সেখানে ক্ষত তৈরি হয় । পরে পুলিশি এসকর্টে তিনি বোলপুর ফিরে যান৷ এদিকে এই হামলার খবর পাওয়ার পর অনুব্রতকে ফোন করেছিলেন বলে জানান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি হামলার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । তার কথায়, ‘এটা পরিকল্পিত নাটক’৷ 

আজ বৃহস্পতিবার বিকেলে বারাসত রিজেন্ট গার্মেন্ট অ্যান্ড অ্যাপারেল পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন,’অনুব্রত মণ্ডল এর ওপর যে হামলা হতে পারে এটা এতদিন পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করত না । কারণ অনুব্রত মণ্ডল নিজেই একজন হামলাকারী ছিলেন। অনুব্রত মণ্ডল তার শব্দবন্ধের কারণে তৃণমূলের কার্যত পোস্টার বয় হয়ে গিয়েছিলেন ।’ তিনি বলেন,এখন গতকালকের যে ঘটনা আমি টিভির পর্দায় দেখলাম এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হচ্ছে । একটা অফিসে অনুব্রত মণ্ডল বসে আছেন…সেই অফিসে কুড়ি পঁচিশ জন ছেলে ক্যারাম খেলছে… তিনজন হঠাৎ ঢুকলো, সবাই নির্বাক দর্শক হয়ে থাকলো…মুখে কাপড় বেঁধে তারা এঘর ওঘর ঘোরাঘুরি করছে…যে যার মতো করে ক্যারাম খেলে গেল আর ওপরে বসে থাকা অনুব্রত মণ্ডল হাতজোড় করে ক্ষমা চেয়ে নিলো!আর যাবার সময় একটা জয় শ্রীরাম বলে দিয়ে চলে গেল । এত দুর্বল চিত্রনাট্য আগে কখনো দেখিনি । এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত নাটক প্রস্তাবিত হয়েছে, এটা সবাই বুঝতে পারছে ।’ 

এদিকে হামলার সময় শান্তভাবে বসেছিলেন অনুব্রত। হামলার জেরে অনুব্রত মণ্ডলের চোখের নীচে কাচের টুকরো লেগেছে। সেখানে ক্ষত তৈরি হয়েছে। এই সময় একজন হুমকি দেন, ‘ক্ষমা না চাইলে আপনাকে এখানেই মেরে ফেলা হবে।’ তখন উঠে দাঁড়িয়ে হাতজোড় করে ক্ষমা চান অনুব্রত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ । পুলিশ তিন যুবককে আটক করে৷ গাড়িতে তোলার সময় তাদের মধ্যে একজনকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।।

Previous Post

রেজিনগরে পথ দুর্ঘটনায় প্রাণ হারানো কিশোরী জেসমিনা খাতুনের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  

Next Post

কলকাতা বিমানবন্দরের ভিতরের  মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল না হাইকোর্ট ; শুনানির সময় ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনাটি উত্থাপন করলেন বিচারপতি 

Next Post
কলকাতা বিমানবন্দরের ভিতরের  মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল না হাইকোর্ট ; শুনানির সময় ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনাটি উত্থাপন করলেন বিচারপতি 

কলকাতা বিমানবন্দরের ভিতরের  মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল না হাইকোর্ট ; শুনানির সময় ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনাটি উত্থাপন করলেন বিচারপতি 

No Result
View All Result

Recent Posts

  • নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টার সময় রাজৌরিতে ১৯ বছর বয়সী পাকিস্তানি নারী গ্রেপ্তার 
  • তীরন্দাজিতে ফের স্বর্ণপদক জিতলেন কুমকুম অনিল 
  • ভারতকে টেক্কা দিতে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠাবে পাকিস্তান,  চীনের সাহায্যে তৈরি এই যানের নাম দেওয়া হয়েছে ‘জিন্নাহ-১’
  • ফ্লাই দুবাই বিমানে ‘জিহাদি’ হামলাকারী ওমানি সহ-পাইলটের নাম হামাম আল হামামি ; ‘চরমপন্থী দৃষ্টিভঙ্গির’ কারনে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল ওমান এয়ারলাইন্স 
  • নারায়ণীয়ং দশক ৩৭- শ্রীকৃষ্ণাবতারোপক্রমম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.