• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কলকাতা বিমানবন্দরের ভিতরের  মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল না হাইকোর্ট ; শুনানির সময় ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনাটি উত্থাপন করলেন বিচারপতি 

Eidin by Eidin
October 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কলকাতা বিমানবন্দরের ভিতরের  মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল না হাইকোর্ট ; শুনানির সময় ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনাটি উত্থাপন করলেন বিচারপতি 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ অক্টোবর : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে অবস্থিত ঐতিহাসিক বাঁকড়া মসজিদে আপাতত অন্তর্বর্তীকালীন নামাজ পড়ার অনুমতি দিতে অস্বীকার করেছে হাইকোর্ট৷ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই মামলার শুনানি করেন এবং সাফ জানিয়ে দেন যে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া সম্ভব নয়। আদালত জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেছে এবং শুনানির সময় ফ্লাইদুবাই ঘটনাটিও উত্থাপন করা হয়। 

কলকাতা বিমানবন্দরের রানওয়ের মধ্যে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদটি প্রবেশাধিকার ও নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছে । বিমানবন্দর কর্তৃপক্ষ পূর্বতন কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস সরকারের কাছে নিরাপত্তার স্বার্থে মসজিদটি সরানোর জন্য বারবার আবেদন জানায় । কিন্তু মুসলিম ভোটব্যাংক হারানোর ভয়ে ওই সরকারগুলি বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো কথাতেই কর্নপাত করেনি । 

প্রায় ৪০-৫০ বছর ধরে নামাজ চলছিল সেখানে৷।  কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকার কথা জানিয়ে নমাজ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র আধার কার্ডের ভিত্তিতে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-এর উত্থাপিত নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য মসজিদটিতে প্রবেশ বন্ধ করে দিয়েছিল। এদিকে মুসলিম গোষ্ঠী ধর্মাচরণের অনুমতি পেতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে । আজ বৃহস্পতিবার সেই মামলায় সওয়াল -জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদী বলেছেন,’এমনটা শুধু ভারতেই ঘটে, যেখানে যৌক্তিক প্রত্যাশা জাতীয় নিরাপত্তাকে ছাড়িয়ে যায়।’

বিচারপতি কৃষ্ণরাও জবাবে বলেন,’এখন আপনি শুধু ভারতের কথা বলতে পারেন না। এখন এটা সারা বিশ্বেই ঘটছে। গতকালের ঘটনা কেউ কল্পনাও করতে পারে না। যদি তেমনটা ঘটে, তাহলে আমরা জানি না কোথায় নিরাপত্তা আছে।’ এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখে ধার্য করা হয়েছে।।

Previous Post

অনুব্রত মণ্ডলের উপর হামলাকে ‘পরিকল্পিত নাটক’ বললেন শমীক ভট্টাচার্য 

Next Post

বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ বিহারের ২ যুবক গ্রেপ্তার মালদায় 

Next Post
বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ বিহারের ২ যুবক গ্রেপ্তার মালদায় 

বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ বিহারের ২ যুবক গ্রেপ্তার মালদায় 

No Result
View All Result

Recent Posts

  • নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টার সময় রাজৌরিতে ১৯ বছর বয়সী পাকিস্তানি নারী গ্রেপ্তার 
  • তীরন্দাজিতে ফের স্বর্ণপদক জিতলেন কুমকুম অনিল 
  • ভারতকে টেক্কা দিতে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠাবে পাকিস্তান,  চীনের সাহায্যে তৈরি এই যানের নাম দেওয়া হয়েছে ‘জিন্নাহ-১’
  • ফ্লাই দুবাই বিমানে ‘জিহাদি’ হামলাকারী ওমানি সহ-পাইলটের নাম হামাম আল হামামি ; ‘চরমপন্থী দৃষ্টিভঙ্গির’ কারনে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল ওমান এয়ারলাইন্স 
  • নারায়ণীয়ং দশক ৩৭- শ্রীকৃষ্ণাবতারোপক্রমম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.