• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই ২ নেতানেত্রীর ‘ঔদ্ধত্য’ ও ‘দুর্নীতির’ বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন মঙ্গলকোটের বেশ কয়েকজন বিজেপি নেতা 

Eidin by Eidin
September 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই ২ নেতানেত্রীর ‘ঔদ্ধত্য’ ও ‘দুর্নীতির’ বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন মঙ্গলকোটের বেশ কয়েকজন বিজেপি নেতা 
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর : আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আর তারই মাঝে ২ নেতানেত্রীর ‘ঔদ্ধত্য’ ও ‘দুর্নীতির’ বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন মঙ্গলকোটের বেশ কয়েকজন বিজেপি নেতা ৷ মঙ্গলকোটের ৩ নম্বর মণ্ডলের সহ সভাপতি রণজিৎ দাস, দীনবন্ধু ঘোষ, শিমুলিয়া ২ নম্বর অঞ্চলের শক্তিকেন্দ্র প্রমূখ শিব দাস সহ বেশ কয়েকজন বুথ সভাপতির স্বাক্ষর সম্বলিত একটি চিঠি দলের সাংগঠনিক বোলপুর জেলা কমিটির কাছে জমা পড়েছে৷ যাতে তারা মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডল সভানেত্রী মন্দিরা চট্টরাজ এবং সাধারণ সম্পাদক নয়ন ঘোষের বিরুদ্ধে “ঔদ্ধত্য এবং দুর্নীতির” অভিযোগ তুলেছেন । ঘটনাকে ঘিরে অস্বস্তিতে শাসকদল । 

জেলা কমিটির কাছে জমা দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে,মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডল সভানেত্রী ও সাধারণ সম্পাদক চরম দুর্নীতিগ্রস্ত৷ তারা দলের অন্য কারোর সঙ্গে আলোচনা না করে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রেখে চলছে । তারা দলের কোনো কার্যক্রম বা সুযোগ সুবিধা সম্পর্কে অন্যদের জানায় না । প্রতিবাদ করলে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় ৷ এই কারনে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন । চিঠিতে মোট ১৫ জন বিজেপি নেতা স্বাক্ষর করেছেন ৷ 

প্রসঙ্গত,মঙ্গলকোটে বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির মধ্যে দলের দুটি পক্ষের মধ্যে বিগত বেশকিছুদিন ধরেই সংঘাত চলে আসছিল। দলের বিভিন্ন কর্মসূচিতে মাঝেমধ্যেই তার আভাস পাওয়া যেত। তবে এতদিন সেভাবে দ্বন্দ্ব প্রকাশ্যে আসেনি। কিন্তু এবারে দু’পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো । অঅভিযোগ প্রসঙ্গে মন্দিরা চট্টরাজ বলেন,’পদত্যাগের বিষয়ে আমার কিছু জানা নেই। যে যা খুশি অভিযোগ করতেই পারে।’ অন্যদিকে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি শ্যামাপদ মণ্ডল ফোনে জানান যে,তিনি বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভায় থাকায় বিষয়টি সম্পর্কে অবগত নন।।

Previous Post

“গোমাতার উপর অত্যাচার করতে দেবো না…গরু বিক্রি করবেন না,  গোশালা করার টাকা আমরা দেবো” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

বেকারি ম্যানেজার খুনের ঘটনায় ওই বেকারির কর্মী নুর আলমকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিশ 

Next Post
বেকারির ভিতরে ম্যানেজারের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে  

বেকারি ম্যানেজার খুনের ঘটনায় ওই বেকারির কর্মী নুর আলমকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.