• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“গোমাতার উপর অত্যাচার করতে দেবো না…গরু বিক্রি করবেন না,  গোশালা করার টাকা আমরা দেবো” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
September 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“গোমাতার উপর অত্যাচার করতে দেবো না…গরু বিক্রি করবেন না,  গোশালা করার টাকা আমরা দেবো” : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৫ সেপ্টেম্বর : গোমাংস খাওয়া না খাওয়া রাজ্য রাজনীতির একটা বড় ইস্যু । মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গোহত্যার উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না । ফলে যেখানে সেখানে গরু জবাই হত । সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার তো কলকাতার রাজপথে “বিফ ফিস্ট” করে গোহত্যায় উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ ওঠে । কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ লাগু করা হয়েছে । ফলে গরু পাচার আর যথেচ্ছভাবে গরু-মোষ জবাই অনেকাংশে বন্ধ হয়ে গেছে । আজ শুক্রবার বর্ধমানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের সতর্ক করে দিয়েছেন, গোমাতার উপর অত্যাচার কোনো ভাবেই বরদাস্ত করা হবে না ৷ শুধু তাইই নয়,পশুপালকদের কাছে তিনি গরু বিক্রি না করার আবেদন জানিয়েছেন। এমনকি গরু প্রতিপালনের জন্য সরকারি ভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি । 

মুখ্যমন্ত্রী বলেন,’পশুহাট চালু করেছি । কিন্তু একটা কথা শুনে রাখুন । দুগ্ধপালকরা গরু কেনাবেচা করবেন না । পশু হাটে হাঁস-মুরগি-ছাগল প্রভৃতি প্রাণী সম্পদ কেনাবেচা হবে । কিন্তু গোমাতার উপর অত্যাচার করতে দেবো না । পরিষ্কার কথা । গোশালা বানান, টাকা দেব । আমুলকে দিয়ে দুধ কিনে নেব । কিন্তু গোমাতার উপর অত্যাচার করতে দেব না । এই শর্তে পশুহাটের অনুমতি দিয়েছি । হাঁস-মুরগি ছাগল ভেড়া এবং দুগ্ধপালকদের ক্ষেত্রে গরু কেনা বেচার উপর নজর থাকবে ।’ অর্থাৎ পশুহাটে ছাগল- ভেড়া-হাঁস-মুরগি বিক্রির অনুমতি থাকলেও মাংসের জন্য গরু বিক্রির উপর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে । 

মুখ্যমন্ত্রী জানান দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য রাজ্য সরকার শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে । হাওড়ার সাঁকরাইলে মিষ্টি দই তৈরি জন্য ৭০০ কোটি টাকার কারখানা করছে আমূল । পাশাপাশি আমূলকে দুটো নতুন কারখানা করার জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন,”আমূল মানে কো-অপারেটিভ । কো-অপারেটিভ মানে দুগ্ধপালকদের কাছ থেকে ৪৪-৪৫ টাকা লিটারে দুধ নিচ্ছে । আইসক্রিম তৈরীর কারখানা হবে । একটা পানাগড়ে, ১৫ একর জমি দিয়েছি ।  এবং আর একটা শিলিগুড়িতে ১৫ একর জমি দিয়েছি ।’।

Previous Post

আমি গোবিন্দকে পছন্দ করি ঠিকই, কিন্তু… অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে এই পরামর্শ দিলেন অনুপম খের 

Next Post

মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই ২ নেতানেত্রীর ‘ঔদ্ধত্য’ ও ‘দুর্নীতির’ বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন মঙ্গলকোটের বেশ কয়েকজন বিজেপি নেতা 

Next Post
মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই ২ নেতানেত্রীর ‘ঔদ্ধত্য’ ও ‘দুর্নীতির’ বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন মঙ্গলকোটের বেশ কয়েকজন বিজেপি নেতা 

মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনেই ২ নেতানেত্রীর 'ঔদ্ধত্য' ও 'দুর্নীতির' বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন মঙ্গলকোটের বেশ কয়েকজন বিজেপি নেতা 

No Result
View All Result

Recent Posts

  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.