এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২৫ সেপ্টেম্বর : মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বেকারি ম্যানেজার হাফিজুর রহমানকে খুনের ঘটনার কিনারা করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । খুনের পর সে টাকাপয়সা হাতিয়ে নিয়ে মুর্শিদাবাদ পালিয়ে যায় নুর। শেষ পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশের সাহায্য নিয়ে তাকে পাকড়াও করা হয় ।
জলপাইগুড়ি শহরের নয়া বস্তি এলাকায় গীতাঞ্জলি আবাসন এর পাশেই “প্যারিস বেকারি” নামে পাউরুটি,বিস্কুট তৈরির ওই বেকারিটি । তিনতলা ভবনের নিচের তলায় বেকারিটি চলে । স্থানীয় বাসিন্দা মর্জিনা খাতুন জানান,ভবনের একেবারে উপর তলায় থাকে বেকারির শ্রমিকরা । একতলায় মালিক থাকেন । রাতে বেকারিতে একাই থাকতেন ম্যানেজার হাফিজুল রহমান ।
জানা গেছে,প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে কাজের শেষে যে যার ঘরে চলে যায় । বেকারিতে একাই ছিলেন ম্যানেজার হাফিজুর রহমান । আজ শুক্রবার সকালে কাজে এসে নিজের ঘরের তক্তার উপর লুঙ্গি গেঞ্জি পরা অবস্থায় ম্যানেজারের দেহ চিৎ হয়ে পড়ে থাকতে দেখে শ্রমিকরা । সেই সাথে ক্যাস ব্যাক্স রাখা সমস্ত টাকাপয়সা উধাও হয়ে যায় বলে জানা গেছে । টাকার লোভেই খুন নাকি এর নেপথ্যে অন্য কোনো কারন আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ।।

