• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলের সহায়তা চেয়েছে সৌদি আরব 

Eidin by Eidin
September 16, 2026
in আন্তর্জাতিক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলের সহায়তা চেয়েছে সৌদি আরব 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৬ সেপ্টেম্বর : ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক আক্রমণ ও কৌশলগত অগ্রগতি ঠেকাতে মার্কিন সেন্টকমের (CENTCOM) মধ্যস্থতায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব । ইরান যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জার্মানিতে গত সপ্তাহে গোপন বৈঠক করেছে মার্কন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডাররা । ওই বৈঠকেই হুথিদের রুখতে ইসরায়েলের কাছে সৌদি আরব সাহায্য চেয়েছে বলে খবর । 

ইসরায়েলি দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপারের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও দেশের পক্ষ থেকেই ঘোষণা করা হয়নি।অতীতে এই ধরনের আরও বৈঠক হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৬ মাস আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পর এটিই এ ধরনের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

অ্যাক্সিওস জানিয়েছে,ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই—এমন কয়েকটি উপসাগরীয় আরব দেশের সামরিক প্রধানদের জন্য বৈঠকটি ছিল সরাসরি মতবিনিময়ের এক বিরল সুযোগ।বৈঠকে এডমিরাল ব্র্যাড কুপার ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক বাহিনীর প্রধানরা অংশ নিয়েছেন।

মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা হওয়ার পরও পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে না বলে বৈঠকে অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন কুপার। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি।এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামির বিভিন্ন ফ্রন্টে আইডিএফ-এর সামরিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে সামগ্রিক ধারণা দেন।

সেন্টকম এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনার জন্য জার্মানিতে অনুষ্ঠিত একটি নির্ধারিত সম্মেলনে আট দেশের ঊর্ধ্বতন সামরিক নেতাদের আতিথেয়তা দেওয়া হয়েছে।নেতারা পশ্চিম এশিয়ায় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছেন।

২০২০ সালের সেপ্টেম্বরে আব্রাহাম চুক্তি সই হওয়ার পর থেকে ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়তে থাকে।চুক্তির পর ইসরায়েলকে মার্কিন ইউরোপীয় কমান্ডের (ইউএসইউকম) আওতা থেকে সরিয়ে সেন্টকমের অধীনে আনা হয়। এর ফলে যৌথ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েল অংশ নেওয়া সুযোগ পেয়েছে।চলমান ইরান যুদ্ধে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে নিজস্ব আয়রন ডোম ব্যবস্থা ও কর্মী মোতায়েন করেছে। একই সঙ্গে দেশটিকে রিয়েল-টাইম গোয়েন্দা ও নজরদারি সহায়তাও দিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে হুথিরা সৌদি আরবে হামলা জোরদার করার সময়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠকটি অনুষ্ঠিত হল।বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, সেন্টকমের সহায়তায় ইসরায়েল ও সৌদি আরব আলোচনা করছে যে, কীভাবে আমিরাতের মতো রিয়াদকেও হুতি বিরোধী সামরিক কার্যক্রমে গোয়েন্দা ও নজরদারি সহায়তা দিতে পারে ইসরায়েল। পাশাপাশি অনুমান করা হচ্ছে যে,আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব। কারন এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকার।।

Tags: International NewsMiddle East War
Previous Post

তোলা চাওয়ার অভিযোগে বিজেপির ৪ নেতাকর্মীকে  দড়ি দিয়ে বেঁধে রাখলো বিজেপিরই  লোকজন

Next Post

ভারত থেকে ফিরেই গুরুতর অসুস্থ চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, ভর্তি করা হয়েছে হাসপাতালে 

Next Post
ভারত থেকে ফিরেই গুরুতর অসুস্থ চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, ভর্তি করা হয়েছে হাসপাতালে 

ভারত থেকে ফিরেই গুরুতর অসুস্থ চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, ভর্তি করা হয়েছে হাসপাতালে 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.