• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটার তালিকায় সংশোধনের কাজে এসে বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার গুসকরার প্রাথমিক স্কুল শিক্ষক জাকির হোসেন  

Eidin by Eidin
September 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোটার তালিকায় সংশোধনের কাজে এসে বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার গুসকরার প্রাথমিক স্কুল শিক্ষক জাকির হোসেন  
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১৮ সেপ্টেম্বর : ভোটার তালিকায় সংশোধনের কাজে এসে বধূর শ্লীলতাহানির অভিযোগে এক প্রাথমিক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম জাকির হোসেন (৪৫) । তার বাড়ি গুসকরা শহরের ইটাচাঁদা এলাকায় । তিনি ওই এলাকায় প্রাথমিক স্কুলের শিক্ষক এবং  বুথের বিএলও-এর দায়িত্বে রয়েছেন। গুসকরা শহর এলাকার বাসিন্দা ২১ বছরের এক বধূর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে এলাকা থেকেই গ্রেপ্তার করে পুলিশ । আজ শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় । 

বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে গুসকরা ফাঁড়িতে এসে জাকির হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ওই বধূ । জানা গেছে,বধূর স্বামী স্থানীয় এক সাউন্ড সিস্টেম ব্যবসায়ীর কাছে কাজ করেন। বাড়িতে রয়েছেন বধূর শ্বশুর, শাশুড়ি। পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন,তাঁর মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে জাকির হোসেন বুধবার সন্ধ্যা নাগাদ তাদের বাড়িতে যায় । জাকির হোসেন কথাবার্তা বলার পর কিছু কাগজপত্র দেখতে চান৷ এরপর তিনি তিনি জাকির হোসেনকে বাড়ির উঠানে চেয়ারে বসতে দিয়ে কাগজপত্র আনতে ঘরে যান । 

বধূর অভিযোগ, তিনি যখন কাগজপত্র খুঁজছিলেন ঠিক সেই সময় জাকির হোসেন তার পিছুপিছু এসে ঘরে ঢোকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে । কোনওরকমে তিনি বাইরে বেড়িয়ে এসে নিজের সম্ভ্রম বাঁচান । পরে স্বামী ও শাশুড়ি বাড়ি ফিরে এলে তিনি সমগ্র ঘটনার কথা তিনি জানান। 

বৃহস্পতিবার রাতে বধূ তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে গুসকরা পুলিশ ফাঁড়িতে এসে অভিযোগ দায়ের করেন । অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ও তাঁর পরিবার । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃত শিক্ষক ।। 

Previous Post

কুণালকে ‘টেন পাশ ছুঁচো’ বললেন কাকলি ; সোশ্যাল মিডিয়ায় জমে গেছে মমতাপন্থী ও বিদ্রোহী তৃণমূলের লড়াই : “চটি” আর “বালিশ” প্রতীক নিয়ে কটাক্ষের বন্যা 

Next Post

প্রতীক হাতছাড়া হওয়ার পরে ফের জোর ধাক্কা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই নাম প্রত্যাহার করে নিলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী 

Next Post
প্রতীক হাতছাড়া হওয়ার পরে ফের জোর ধাক্কা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই নাম প্রত্যাহার করে নিলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী 

প্রতীক হাতছাড়া হওয়ার পরে ফের জোর ধাক্কা, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই নাম প্রত্যাহার করে নিলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থী 

No Result
View All Result

Recent Posts

  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.